তুমি তোমার হাত জামার সামনের ফোকড়ের ভেতর ঢোকাও। তা কোন রোগ ব্যতিরেকে সমুজ্জ্বলরূপে বের হয়ে আসবে। ভয় দূর করার জন্য তোমার বাহু নিজ শরীরে চেপে ধর। ২৪ এ দু’টি তোমার প্রতিপালকের পক্ষ হতে বলিষ্ঠ প্রমাণ, ফির‘আউন ও তার পারিষদবর্গের প্রতি। তারা ঘোর অবাধ্য সম্প্রদায়।
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৪. লাঠিটির সাপে পরিণত হওয়া ও হাত থেকে অকস্মাৎ আলো ঠিকরানোর কারণে হযরত মূসা আলাইহিস সালামের অন্তরে যে ভীতি দেখা দিয়েছিল, তা ছিল একটি স্বভাবগত ব্যাপার। সে ভীতি দূর করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাও দিলেন বিস্ময়কর। বললেন, বগলের ভেতর থেকে বের করার কারণে যে হাত চমকাতে শুরু করেছিল, তাকে পুনরায় নিজ দেহের সাথে জড়াও। দেখবে সে ভীতি সহসাই দূর হয়ে গেছে।