আরও বলা হল, তোমার লাঠিটি নিচে ফেলে দাও। অতঃপর সে যখন লাঠিটিকে দেখল সাপের মত ছোটাছুটি করছে, তখন সে পিছন দিকে ঘুরে পালাতে লাগল এবং সে ফিরেও তাকাল না। ২৩ (তাকে বলা হল,) হে মূসা! সামনে এসো। ভয় করো না। তুমি সম্পূর্ণ নিরাপদ।
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৩. এটা মানুষের স্বভাবগত ভয়, যা নবুওয়াতের পরিপন্থী নয়।