আল হাজ্জ্ব

সূরা নং: ২২, আয়াত নং: ৩২

তাফসীর
ذٰلِکَ ٭ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰہِ فَاِنَّہَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ

উচ্চারণ

যা-লিকা ওয়া মাইঁ ইউ‘আজজিম শা‘আইরাল্লা-হি ফাইন্নাহা-মিন তাকওয়াল কুলূব।

অর্থ

মুফতী তাকী উসমানী

এসব বিষয় স্মরণ রেখ। আর কেউ আল্লাহর ‘শাআইর’-কে সম্মান করলে এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হয়। ২১

তাফসীরে মুফতি তাকি উসমানী

২১. ‘শাআইর’-এর অর্থ এমন সব আলামত ও নিদর্শন, যা দেখলে অন্য কোন জিনিস স্মরণ হয়। আল্লাহ তাআলা যেসব ইবাদত ফরয করেছেন, বিশেষত যে সকল স্থান ও বস্তুর সাথে হজ্জের কার্যাবলী সম্পৃক্ত, যেমন বায়তুল্লাহ, হরম, কুরবানীর পশু ইত্যাদি সবই আল্লাহ তাআলার শাআইর। কেননা তা দ্বারা আল্লাহ তাআলা ও তাঁর ইবাদতের কথা স্মরণ হয়। এসবকে সম্মান করা ঈমান ও তাকওয়ার দাবী।