ত্বা-হা

সূরা নং: ২০, আয়াত নং: ৬৭

তাফসীর
فَاَوۡجَسَ فِیۡ نَفۡسِہٖ خِیۡفَۃً مُّوۡسٰی

উচ্চারণ

ফাআওজাছা ফী নাফছিহী খীফাতাম মূছা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

ফলে মূসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করল। ২৮

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৮. এ ভয় ছিল স্বভাবগত। যাদুকরেরা যে ভেল্কিবাজী দেখিয়েছিল, আপাতদৃষ্টিতে যেহেতু তা অনেকটা হযরত মূসা আলাইহিস সালামের দেখানো মুজিযার অনুরূপ ছিল, তাই পাছে লোকজন তাঁর মুজিযাকেও যাদু মনে করে বসে এ ভাবনাই হযরত মূসা আলাইহিস সালামের মনে দেখা দিয়েছিল। তার ভয় ছিল এখানেই।