ত্বা-হা

সূরা নং: ২০, আয়াত নং: ৬২

তাফসীর
فَتَنَازَعُوۡۤا اَمۡرَہُمۡ بَیۡنَہُمۡ وَاَسَرُّوا النَّجۡوٰی

উচ্চারণ

ফাতানা-ঝা‘ঊআমরাহুম বাইনাহুম ওয়া আছাররুন নাজওয়া-।

অর্থ

মুফতী তাকী উসমানী

এর ফলে তাদের মধ্যে নিজেদের করণীয় বিষয়ে বিরোধ দেখা দিল। তারা চুপিসারে পরামর্শ করতে লাগল। ২৭

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৭. হযরত মূসা আলাইহিস সালামের উপদেশ তাদের কারও কারও মনে রেখাপাত করল। তাই প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার আগে তারা করণীয় স্থির করার জন্য নিজেদের মধ্যে পরামর্শ করতে বসল। কেউ কেউ বলল, তাকে তো ঠিক যাদুকর বলে মনে হয় না। আবার কেউ যাদুকর হওয়ার পক্ষেই মত দিল। তাদের সামনে ফির‘আউনের রাজকীয় প্রভাব-প্রতিপত্তি ও প্রলোভনের ব্যাপারটা তো ছিলই। শেষে তারা তাঁর যাদুকর হওয়ার পক্ষেই ঐকমত্য প্রকাশ করল। এ ব্যাপারে যে বিবৃতি তারা দিল, পরের আয়াতে তা ব্যক্ত হয়েছে। -অনুবাদক