ত্বা-হা

সূরা নং: ২০, আয়াত নং: ৬১

তাফসীর
قَالَ لَہُمۡ مُّوۡسٰی وَیۡلَکُمۡ لَا تَفۡتَرُوۡا عَلَی اللّٰہِ کَذِبًا فَیُسۡحِتَکُمۡ بِعَذَابٍ ۚ وَقَدۡ خَابَ مَنِ افۡتَرٰی

উচ্চারণ

কা-লা লাহুম মূছা-ওয়াইলাকুম লা-তাফতারূ‘আলাল্লা-হি কাযিবান ফাইউছহিতাকুম বি‘আযা-বিওঁ ওয়া কাদ খা-বা মানিফতারা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

মূসা তাদেরকে (অর্থাৎ যাদুকরদেরকে) বলল ২৫, আফসোস তোমাদের প্রতি! তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। ২৬ তা করলে তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দ্বারা নির্মূল করে ফেলবেন। আর যে-কেউ মিথ্যা আরোপ করে, সে নিশ্চিতভাবে ব্যর্থকাম হয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৫. অর্থাৎ প্রথমেই তিনি নবীসুলভ দায়িত্বপালনে অবতীর্ণ হলেন। প্রতিযোগিতায় জেতা তো বড় কথা নয়; মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখানোই তার আসল কাজ। সুতরাং প্রথমে তিনি তাদেরকে দাওয়াত দিলেন। কুফর ও মিথ্যাচারের অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করলেন, যাতে তারা হিদায়াত গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়। -অনুবাদক