মারইয়াম

সূরা নং: ১৯, আয়াত নং: ৯৮

তাফসীর
وَکَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡنٍ ؕ  ہَلۡ تُحِسُّ مِنۡہُمۡ مِّنۡ اَحَدٍ اَوۡ تَسۡمَعُ لَہُمۡ رِکۡزًا ٪

উচ্চারণ

ওয়া কাম আহলাকনা-কাবলাহুম মিন কারনিন হাল তুহিছছুমিনহুম মিন আহাদিন আও তাছমা‘ঊ লাহুম রিকঝা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

তাদের আগে আমি কত মানব-গোষ্ঠীকেই ধ্বংস করেছি। তুমি কি হাতড়িয়েও তাদের কারও সন্ধান পাও কিংবা তুমি কি তাদের কোন সাড়া-শব্দ শুনতে পাও? ৪৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৩. সুতরাং এই হঠকারী অবিশ্বাসীরা সতর্ক হয়ে যাক। তারা তাদের অন্যায়-অনাচার ত্যাগ করে সুপথে ফিরে না আসলে তাদেরকে আগের সেই ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের মত যে কোনও সময় ধ্বংস করে দিতে পারি, ফলে ভূ-পৃষ্ঠে তাদের নাম-নিশানা পর্যন্ত বাকি থাকবে না। -অনুবাদক
সূরা মারইয়াম, আয়াত ২৩৪৮ | মুসলিম বাংলা