মারইয়াম

সূরা নং: ১৯, আয়াত নং: ৯৩

তাফসীর
اِنۡ کُلُّ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ اِلَّاۤ اٰتِی الرَّحۡمٰنِ عَبۡدًا ؕ

উচ্চারণ

ইন কুল্লুমান ফিছছামা-ওয়া-তি ওয়াল আরদিইল্লাআ-তির রাহমা-নি ‘আবদা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই, যে দয়াময়ের দরবারে বান্দারূপে উপস্থিত হবে না। ৪১

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪১. অর্থাৎ জগতের সকলেই আল্লাহর সৃষ্টি ও তাঁর দাস। সকলেই তাঁর মুখাপেক্ষী ও শাসনাধীন। কিয়ামতের দিন দাসরূপেই সকলে তাঁর সামনে উপস্থিত হবে। তা কোন দাস তার মনিবের পুত্র হয় কি করে? আবার সকলেরই যিনি শাসক ও প্রতিপালক, তার পুত্রেরই বা কি প্রয়োজন থাকতে পারে? -অনুবাদক