মারইয়াম

সূরা নং: ১৯, আয়াত নং: ৮১

তাফসীর
وَاتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ اٰلِہَۃً لِّیَکُوۡنُوۡا لَہُمۡ عِزًّا ۙ

উচ্চারণ

ওয়াত্তাখাযূমিন দূনিল্লা-হি আ-লিহাতাল লিইয়াকূনূলাহুম ‘ইঝঝা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদ গ্রহণ করেছে এজন্য, যাতে তারা তাদের সহায়ক হতে পারে। ৩৯

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৯. মুশরিকরা বলত, আমরা লাত, উযযা প্রভৃতি প্রতিমা ও অন্যান্য উপাস্যদের ইবাদত তো এজন্য করি যে, তারা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে (সূরা ইউনুস ১৮ : ১০)। এ আয়াতে তাদের সেই বিশ্বাসের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। উত্তরে বলা হচ্ছে, তারা যে সব-দেবীর উপর ভরসা করে বসে আছে, কিয়ামতের দিন তারা এ কথা স্বীকারই করবে না যে, তাদের ইবাদত করা হত। তারা সুপারিশ করবে তো দূরের কথা, বরং সে দিন তারা এ পূজারীদের বিরোধী হয়ে যাবে। সূরা নাহলেও (১৬ : ৮৬) এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। সেখানে আরয করা হয়েছিল, খুব সম্ভব আল্লাহ তাআলা তাদের উপাস্যদেরকে বাকশক্তি দান করবেন। ফলে তারা দ্ব্যর্থহীন ঘোষণা দেবে যে, তারা মিথ্যাবাদী। কেননা দুনিয়ায় নিষ্প্রাণ হওয়ার কারণে তাদের খবরই ছিল না যে, তাদের ইবাদত করা হচ্ছে। এমনও হতে পারে যে, তারা তাদের ভাব-ভঙ্গি দ্বারা একথা বোঝাবে। আর শয়তান তো বাস্তবিক অর্থেই এরূপ কথা বলে তাদের সঙ্গে সম্পর্কহীনতা প্রকাশ করবে।