তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফেরগণ মুমিনদেরকে বলে, বল, আমাদের এ দুই দলের মধ্যে কোন দল মর্যাদায় শ্রেষ্ঠতর এবং মজলিস হিসেবে উৎকৃষ্ট? ৩৭
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৭. অর্থাৎ যখন কুরআনের সুস্পষ্ট ও বলিষ্ঠ আয়াত শুনে লা-জবাব হয়ে যেত তখন তারা দুনিয়ার বিত্ত-বৈভব ও ঠাট-বাট দ্বারা গৌরব দেখাত এবং ধনজনের প্রাচুর্যকে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে পেশ করত। পরের আয়াতে আল্লাহ তাআলা এরই জবাব দিয়েছেন। -অনুবাদক