وَاِنۡ مِّنۡکُمۡ اِلَّا وَارِدُہَا ۚ کَانَ عَلٰی رَبِّکَ حَتۡمًا مَّقۡضِیًّا ۚ
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৬. এর দ্বারা পুলসিরাত বোঝানো হয়েছে, যা জাহান্নামের উপর স্থাপিত। মুসলিম-কাফির ও পুণ্যবান-পাপিষ্ঠ নির্বিশেষে সকলকেই তা পার হতে হবে। হ্যাঁ, পার হতে গিয়ে কার অবস্থা কেমন হবে তা পরবর্তী আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। মুমিন ও নেককার লোক তা এমনভাবে পার হবে যে, জাহান্নামে কোন কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। তারা নিরাপদে তা পার হয়ে জান্নাতে চলে যাবে। পক্ষান্তরে যারা কাফের ও পাপী, তারা তা পার হতে পারবে না। তারা জাহান্নামে পতিত হবে। অতঃপর যাদের অন্তরে ঈমান থাকবে, শাস্তি ভোগের পর তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। কিন্তু যাদের অন্তরে বিন্দুমাত্র ঈমান থাকবে না তারা মুক্তি পাবে না। চিরকাল তাদেরকে জাহান্নামেই থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা তা থেকে পানাহ চাই। পুণ্যবানদেরকে জাহান্নাম পার হতে হবে কেন? এটা এজন্য যে, জাহান্নামের বিভীষিকাময় দৃশ্য দেখার পর যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের মর্যাদা তারা ভালোভাবে উপলব্ধি করতে পারবে।