তারপর তাদের স্থলাভিষিক্ত হল এমন লোক, যারা নামায নষ্ট করল এবং ইন্দ্রিয়-চাহিদার অনুগামী হল। সুতরাং তারা অচিরেই তাদের পথভ্রষ্টতার সাক্ষাত পাবে। ৩২
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩২. ‘পথভ্রষ্টতার সাক্ষাৎ পাওয়া’-এর অর্থ পথভ্রষ্টতায় লিপ্ত হওয়ার পরিণামে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ হতে শাস্তির সম্মুখীন হবে। হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, ‘গায়্য’ হল জাহান্নামের একটি গর্ত, যার উত্তাপ অত্যন্ত বেশি যদ্দরুন জাহান্নামের অন্যান্য গর্ত আল্লাহ তাআলার কাছে তার থেকে পানাহ চায়- কুরতুবী (-অনুবাদক)