মারইয়াম

সূরা নং: ১৯, আয়াত নং: ৪৭

তাফসীর
قَالَ سَلٰمٌ عَلَیۡکَ ۚ سَاَسۡتَغۡفِرُ لَکَ رَبِّیۡ ؕ اِنَّہٗ کَانَ بِیۡ حَفِیًّا

উচ্চারণ

কা-লা ছালা-মুন ‘আলাইকা ছাআছতাগফিরুলাকা রাববী ইন্নাহূকা-না বী হাফিইইয়া-।

অর্থ

মুফতী তাকী উসমানী

ইবরাহীম বলল, আপনার প্রতি (বিদায়ী) সালাম। ২৫ আমি আমার প্রতিপালকের কাছে আপনার মাগফিরাতের জন্য দু‘আ করব। ২৬ নিঃসন্দেহে তিনি আমার প্রতি অত্যন্ত দয়ালু।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৫. সূরা তাওবায় (৯ : ১১৪) আল্লাহ তাআলা হযরত ইবরাহীম আলাইহিস সালামের এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। এর দ্বারা স্পষ্ট হয়ে ওঠে, হযরত ইবরাহীম আলাইহিস সালাম পিতার মাগফিরাতের জন্য দু‘আ করার এ প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সময়, যখন ‘পিতার ভাগ্যে ঈমান নেই’-একথা তার জানা ছিল না। পরবর্তীতে যখন এটা তিনি জানতে পারলেন, তখন এরূপ দু‘আ করা থেকে নিবৃত্ত হলেন।
সূরা মারইয়াম, আয়াত ২২৯৭ | মুসলিম বাংলা