তা সত্ত্বেও তাদের বিভিন্ন দল বিভিন্ন মত সৃষ্টি করেছে। ২১ সুতরাং যারা কুফর অবলম্বন করেছে মহাদিবস প্রত্যক্ষ করার দিন তাদের জন্য রয়েছে ধ্বংস।
তাফসীরে মুফতি তাকি উসমানী
২১. খ্রিস্টানগণ বলছে, তিনি আল্লাহর পুত্র, ইয়াহুদীরা বলছে তিনি অসতী মায়ের পুত্র, আবার খোদ খ্রিস্টানদের মধ্যেও একদল বলছে, তিনি ঈশ্বরের পুত্র এবং ঈশ্বরের তিন এককের একজন, অন্যদল বলছে তিনি স্বয়ং ঈশ্বর। এ সবগুলোই কুফরী বিশ্বাস এবং এর পরিণতি জাহান্নামবাস। -অনুবাদক