মারইয়াম

সূরা নং: ১৯, আয়াত নং: ৩০

তাফসীর
قَالَ اِنِّیۡ عَبۡدُ اللّٰہِ ۟ؕ  اٰتٰنِیَ الۡکِتٰبَ وَجَعَلَنِیۡ نَبِیًّا ۙ

উচ্চারণ

কা-লা ইন্নী ‘আবদুল্লা-হি আ-তা-নিয়াল কিতা-বা ওয়া জা‘আলানী নাবিইইয়া-।

অর্থ

মুফতী তাকী উসমানী

অমনি শিশুটি বলে উঠল, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। ১৮

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৮. অর্থাৎ, বড় হলে আমাকে ইনজীল দেওয়া হবে এবং আমাকে নবী বানানো হবে। আর এ বিষয়টা এমনই নিশ্চিত, যেন ঘটে গেছে। এ কারণেই তিনি কথাটি অতীতবাচক ক্রিয়াপদে ব্যক্ত করেছেন। সবগুলো কথাই অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন। তেজস্বী ও ওজনদারও বটে। দুধের শিশুর এ রকম ভাষণ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি খোলা মুজিযা। এর মাধ্যমে তিনি হযরত মারয়াম আলাইহাস সালামের চারিত্রিক নির্মলতা ও পবিত্রতা পরিষ্কার করে দিয়েছেন।