বনী-ইসরাঈল

সূরা নং: ১৭, আয়াত নং: ১৬

তাফসীর
وَاِذَاۤ اَرَدۡنَاۤ اَنۡ نُّہۡلِکَ قَرۡیَۃً اَمَرۡنَا مُتۡرَفِیۡہَا فَفَسَقُوۡا فِیۡہَا فَحَقَّ عَلَیۡہَا الۡقَوۡلُ فَدَمَّرۡنٰہَا تَدۡمِیۡرًا

উচ্চারণ

ওয়া ইযাআরাদনাআননুহলিকা কারইয়াতান আমারনা-মুতরাফীহা-ফাফাছাকূ ফীহাফাহাককা ‘আলাইহাল কাওলুফাদাম্মার না-হা-তাদমীরা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

যখন কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তাদের বিত্তবান লোকদেরকে (ঈমান ও আনুগত্যের) হুকুম দেই, কিন্তু তারা তাতে নাফরমানী করে, ফলে তাদের সম্পর্কে কথা চূড়ান্ত হয়ে যায় ১১ এবং আমি তাদেরকে ধ্বংস করে ফেলি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১. পাপাচারের কারণে তাদের জন্য শাস্তি অবধারিত হয়ে যায়। -অনুবাদক