বনী-ইসরাঈল

সূরা নং: ১৭, আয়াত নং: ১৫

তাফসীর
مَنِ اہۡتَدٰی فَاِنَّمَا یَہۡتَدِیۡ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیۡہَا ؕ وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ وَمَا کُنَّا مُعَذِّبِیۡنَ حَتّٰی نَبۡعَثَ رَسُوۡلًا

উচ্চারণ

মানিহতাদা-ফাইন্নামা-ইয়াহতাদী লিনাফছিহী ওয়ামান দাল্লা ফাইন্নামা-ইয়াদিল্লু ‘আলাইহা ওয়ালা-তাঝিরু ওয়া-ঝিরাতুওঁবিঝরা উখরা- ওয়ামা-কুন্নামু‘আযযি বীনা হাত্তা-নাব‘আছা রাছূলা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

যে ব্যক্তি সরল পথে চলে, সে তো সরল পথে চলে নিজ মঙ্গলের জন্যই আর যে ব্যক্তি ভ্রান্ত পথ অবলম্বন করে, সে নিজের ক্ষতির জন্যই তা অবলম্বন করে। কোনও ভার বহনকারী অন্য কারও ভার বহন করবে না। ১০ আমি কখনও কাউকে শাস্তি দেই না, যতক্ষণ না (তার কাছে) কোন রাসূল পাঠাই।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১০. অর্থাৎ একজনের গুনাহের বোঝা অন্যজন বহন করবে না যে, সে তার শাস্তি নিজের মাথায় নিয়ে তার নিষ্কৃতির ব্যবস্থা করে দেবে। বরং পাপ যে করবে, তার জন্য দায়ীও সে নিজেই হবে এবং তার শাস্তিও তার নিজেকেই ভোগ করতে হবে। -অনুবাদক