(এসবের) পরিণাম হল এই যে, কিয়ামতের দিন তারা নিজেদের (কৃত গুনাহের) পরিপূর্ণ ভারও বহন করবে এবং তাদেরও ভারের একটা অংশ, যাদেরকে তারা কোনরূপ জ্ঞান ব্যতিরেকে বিপথগামী করছে। ১৫ স্মরণ রেখ, তারা যা বহন করছে তা অতি মন্দ।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৫. অর্থাৎ, তারা আল্লাহ তাআলার কালামকে গল্প-গুজব সাব্যস্ত করে যাদেরকে বিপথগামী করেছিল, তারা তাদের প্রভাব-বলয়ে থেকে যেসব গুনাহ করত, তার বোঝাও তাদের উপর চাপিয়ে দেওয়া হবে।