ইব্রাহীম

সূরা নং: ১৪, আয়াত নং: ৪৩

তাফসীর
مُہۡطِعِیۡنَ مُقۡنِعِیۡ رُءُوۡسِہِمۡ لَا یَرۡتَدُّ اِلَیۡہِمۡ طَرۡفُہُمۡ ۚ  وَاَفۡـِٕدَتُہُمۡ ہَوَآءٌ ؕ

উচ্চারণ

মুহতি‘ঈনা মুকনি‘ঈ রুউছিহিম লা-ইয়ারতাদ্দুইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়াউ।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা মাথা উপর দিকে তুলে দৌড়াতে থাকবে। তাদের দৃষ্টি পলক ফেলার জন্য ফিরে আসবে না। ৩৪ আর (ভীতি বিহ্বলতার কারণে) তাদের প্রাণ উড়ে যাওয়ার উপক্রম করবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৪. অর্থাৎ, তাদের সামনে যে ভয়াল পরিণাম দেখা দেবে, সে কারণে তারা একই দিকে অপলক তাকিয়ে থাকবে। দুনিয়ায় চোখে পলক দেওয়ার যে শক্তি ছিল, সে দিন সে শক্তি তাদের ফিরে আসবে না।
সূরা ইব্রাহীম, আয়াত ১৭৯৩ | মুসলিম বাংলা