ইব্রাহীম

সূরা নং: ১৪, আয়াত নং: ২২

তাফসীর
وَقَالَ الشَّیۡطٰنُ لَمَّا قُضِیَ الۡاَمۡرُ اِنَّ اللّٰہَ وَعَدَکُمۡ وَعۡدَ الۡحَقِّ وَوَعَدۡتُّکُمۡ فَاَخۡلَفۡتُکُمۡ ؕ وَمَا کَانَ لِیَ عَلَیۡکُمۡ مِّنۡ سُلۡطٰنٍ اِلَّاۤ اَنۡ دَعَوۡتُکُمۡ فَاسۡتَجَبۡتُمۡ لِیۡ ۚ فَلَا تَلُوۡمُوۡنِیۡ وَلُوۡمُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ مَاۤ اَنَا بِمُصۡرِخِکُمۡ وَمَاۤ اَنۡتُمۡ بِمُصۡرِخِیَّ ؕ اِنِّیۡ کَفَرۡتُ بِمَاۤ اَشۡرَکۡتُمُوۡنِ مِنۡ قَبۡلُ ؕ اِنَّ الظّٰلِمِیۡنَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ

উচ্চারণ

ওয়া কা-লাশশাইতা-নুলাম্মা-কুদিয়াল আমরু ইন্নাল্লা-হা ওয়া‘আদাকুমওয়া‘আদাল হাক্কিওয়া ওয়াআততুকুম ফাআখলাফতুকুম ওয়ামা-কা-না লিয়া ‘আলাইকুম মিন ছুলতা-নিন ইল্লা আন দা‘আওতুকুম ফাছতাজাবতুম লী ফালা-তালূমূনী ওয়া লূমূআনফুছাকুম মাআনা-বিমুসরিখিকুম ওয়ামাআনতুম বিমুসরিখিইইয়া ইন্নী কাফারতুবিমা আশরাকতুমূনি মিন কাবলু ইন্নাজ্জা-লিমীনা লাহুম ‘আযা-বুন আলীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

যখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান (তার অনুসারীদেরকে) বলবে, বস্তুত আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে তা রক্ষা করিনি। তোমাদের উপর আমার এর বেশি কিছু ক্ষমতা ছিল না যে, আমি তোমাদেরকে (আল্লাহর অবাধ্যতা করার) দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার কথা শুনেছিলে। সুতরাং এখন আমাকে দোষারোপ করো না, বরং নিজেদেরই দোষারোপ কর। না তোমাদের বিপদ মুক্তিতে আমি তোমাদের কোন সাহায্য করতে পারি আর না আমার বিপদ মুক্তিতে তোমরা আমার কোন সাহায্য করতে পার। এর আগে তোমরা যে আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছিলে (আজ) আমি তা প্রত্যাখ্যান করলাম। ১৯ যারা এ সীমালংঘন করেছিল আজ তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৯. শয়তানকে আল্লাহ তাআলার শরীক সাব্যস্ত করার অর্থ তার এমন আনুগত্য করা, যেমন আনুগত্য কেবল আল্লাহ তাআলারই হতে পারে। শয়তান সে দিন বলবে, আজ আমি তোমাদের সেই কর্মপন্থার যথার্থতা অস্বীকার করছি।
সূরা ইব্রাহীম, আয়াত ১৭৭২ | মুসলিম বাংলা