ইব্রাহীম

সূরা নং: ১৪, আয়াত নং: ২১

তাফসীর
وَبَرَزُوۡا لِلّٰہِ جَمِیۡعًا فَقَالَ الضُّعَفٰٓؤُا لِلَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡۤا اِنَّا کُنَّا لَکُمۡ تَبَعًا فَہَلۡ اَنۡتُمۡ مُّغۡنُوۡنَ عَنَّا مِنۡ عَذَابِ اللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ  قَالُوۡا لَوۡ ہَدٰىنَا اللّٰہُ لَہَدَیۡنٰکُمۡ ؕ  سَوَآءٌ عَلَیۡنَاۤ اَجَزِعۡنَاۤ اَمۡ صَبَرۡنَا مَا لَنَا مِنۡ مَّحِیۡصٍ ٪

উচ্চারণ

ওয়া বারাঝূ লিল্লা-হি জামী‘আন ফাকালাদদু‘আফাউলিল্লাযীনাছ তাকাবারূইন্না-কুন্নালাকুম তাবা‘আন ফাহাল আনতুম মুগনূনা ‘আন্না-মিন ‘আযা-বিল্লা-হি মিন শাইইন কা-লূ লাও হাদা-নাল্লা-হু লাহাদাইনা-কুম ছাওয়াউন ‘আলাইনাআজাঝি‘না আম সাবারনা-মালানা-মিম মাহীস।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। যারা (দুনিয়ায়) দুর্বল ছিল, তারা বড়ত্ব প্রদর্শনকারীদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুগামী ছিলাম। এখন কি তোমরা আমাদেরকে আল্লাহর আযাব থেকে একটু বাঁচাবে? তারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হিদায়াত দান করে থাকতেন, তবে আমরাও তোমাদেরকে হিদায়াত দিতাম। এখন আমরা চিৎকার করি বা সবর করি উভয় অবস্থাই আমাদের জন্য সমান। আমাদের নিষ্কৃতি লাভের কোন উপায় নেই।