হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ৮৩

তাফসীর
مُّسَوَّمَۃً عِنۡدَ رَبِّکَ ؕ  وَمَا ہِیَ مِنَ الظّٰلِمِیۡنَ بِبَعِیۡدٍ ٪

উচ্চারণ

মুছাওওয়ামাতান ‘ইনদা রাব্বিকা ওয়ামা-হিয়া মিনাজ্জা-লিমীনা ব্বিা‘ঈদ।

অর্থ

মুফতী তাকী উসমানী

যা তোমার প্রতিপালকের পক্ষ হতে চিহ্নিত ছিল। সে জনপদ (মক্কার এই) জালেমদের থেকে দূরে নয়। ৫৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৬. হযরত লূত আলাইহিস সালামের ঘটনা বর্ণনার শেষে এবার আলোচনা-ধারা মক্কা মুকাররমার কাফেরদের দিকে বাঁক নিয়েছে। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে অঞ্চলে বসবাস করত, তা তোমাদের থেকে বেশি দূরে নয়। বাণিজ্য-ব্যাপদেশে তোমরা যখন শামে সফর কর, সে এলাকা তোমাদের পথেই পড়ে। তোমাদের মধ্যে বুদ্ধির লেশমাত্রও যদি থাকে, তবে তোমাদের উচিত এর থেকে শিক্ষা নেওয়া।