বস্তুত ইবরাহীম অত্যন্ত সহনশীল, (আল্লাহর স্মরণে) অত্যধিক আহ্-উহ্কারী (এবং) সর্বদা আমার প্রতি অভিনিবিষ্ট ছিল। ৫১
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫১. হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে এখনই শাস্তি না দিয়ে তাদেরকে আরও কিছুকালের জন্য অবকাশ দেওয়ার যে প্রার্থনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম করেছিলেন, তা কবুল করা না হলেও তিনি যেই আবেগে আপ্লুত হয়ে এ প্রার্থনা করেছিলেন এবং এর জন্য যে ভঙ্গিতে তিনি আল্লাহ তাআলার দিকে রুজু করেছিলেন, এ আয়াতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় তার প্রশংসা করা হয়েছে।