হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ৭৩

তাফসীর
قَالُوۡۤا اَتَعۡجَبِیۡنَ مِنۡ اَمۡرِ اللّٰہِ رَحۡمَتُ اللّٰہِ وَبَرَکٰتُہٗ عَلَیۡکُمۡ اَہۡلَ الۡبَیۡتِ ؕ اِنَّہٗ حَمِیۡدٌ مَّجِیۡدٌ

উচ্চারণ

কা-লূআতা‘জাবীনা মিন আমরিল্লা-হি রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহূ‘আলাইকুম আহলাল বাইতি ইন্নাহূহামীদুম মাজীদ।

অর্থ

মুফতী তাকী উসমানী

ফেরেশতাগণ বলল, আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময়বোধ করছেন? আপনাদের মত সম্মানিত পরিবারবর্গের ৪৯ উপর রয়েছে আল্লাহর রহমত ও প্রভূত বরকত। নিশ্চয়ই তিনি সর্বময় প্রশংসার হকদার, অতি মর্যাদাবান।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৯. আরবী ব্যাকরণের নিয়ম অনুযায়ী اهل البيت-কে منصوب على سبيل المدح ধরা হয়েছে এবং তারই ভিত্তিতে আয়াতের এ তরজমা করা হয়েছে। তরজমায় ‘সম্মানিত’ শব্দটিও এ হিসেবেই যোগ করা হয়েছে। আয়াতটির এরূপ তরজমা করারও অবকাশ আছে যে, ‘হে পরিবারবর্গ! তোমাদের প্রতি রয়েছে আল্লাহর রহমত ও বরকত।’