হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ১৩

তাফসীর
اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰىہُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِعَشۡرِ سُوَرٍ مِّثۡلِہٖ مُفۡتَرَیٰتٍ وَّادۡعُوۡا مَنِ اسۡتَطَعۡتُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ

উচ্চারণ

আম ইয়াকূলুনাফ তারা-হু কুল ফা’তূবি‘আশরি ছুওয়ারিম মিছলিহী মুফতারাইয়া-তিওঁ ওয়াদ‘ঊ মানিছতাতা‘তুম মিনদূ নিল্লা-হি ইন কুনতুম সা-দিকীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তবে কি তারা বলে, সে (নবী) নিজের পক্ষ থেকে এই ওহী রচনা করেছে? (হে নবী! তাদেরকে) বলে দাও, তাহলে তোমরাও এর মত দশটি স্বরচিত সূরা এনে উপস্থিত কর ১১ এবং (এ কাজে সাহায্যের জন্য) আল্লাহ ছাড়া যাকে ডাকতে পার ডেকে নাও- যদি তোমরা সত্যবাদী হও।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১. প্রথম দিকে তাদেরকে কুরআনের মত দশটি সূরা রচনা করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এ চ্যালেঞ্জ আরও সহজ করে দেওয়া হয়। সূরা বাকারা (২ : ২৩) ও সূরা ইউনুসে (১০ : ৩৮) কেবল একটি সূরা তৈরি করে আনতে বলা হয়েছে। কিন্তু আরব মুশরিকগণ, যারা নিজেদের সাহিত্যালংকার নিয়ে গর্ব করত, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হয়নি।