এবং (হে নবী!) দিনের উভয় প্রান্তে ৭৩ এবং রাতের কিছু অংশে নামায কায়েম কর। ৭৪ নিশ্চয়ই পুণ্যরাজি পাপরাশিকে মিটিয়ে দেয়। ৭৫ যারা উপদেশ মানে তাদের জন্য এটা এক উপদেশ।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৭৩. পূর্বের আয়াতে জালেমদের দিকে ঝুঁকতে নিষেধ করা হয়েছিল। এ আয়াতের নির্দেশ হচ্ছে, ঝুঁকবে কেবল আল্লাহ তা‘আলার দিকে এবং সে ঝোঁকার সর্বোৎকৃষ্ট পন্থা ও বিধিবদ্ধ নিয়ম হল পাঁচ ওয়াক্ত নামায। সুতরাং আয়াতে পাঁচ নামাযের ওয়াক্ত ও উপকারিতা শিক্ষা দেওয়া হচ্ছে। -অনুবাদক