হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ১১৩

তাফসীর
وَلَا تَرۡکَنُوۡۤا اِلَی الَّذِیۡنَ ظَلَمُوۡا فَتَمَسَّکُمُ النَّارُ ۙ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ اَوۡلِیَآءَ ثُمَّ لَا تُنۡصَرُوۡنَ

উচ্চারণ

ওয়ালা-তারকানূইলাল্লাযীনা জালামূফাতামাছছাকুমুন্না-রু ওয়ামা-লাকুমমিনদূনিল্লা-হি মিন আউলিয়াআ ছুম্মা লা-তুনসারূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং (হে মুসলিমগণ!) তোমরা ওই জালেমদের দিকে একটুও ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের আগুন তোমাদেরকেও স্পর্শ করবে ৭২ এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনও রকমের বন্ধু লাভ হবে না আর তখন কেউ তোমাদের সাহায্যও করবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৭২. অর্থাৎ জালেম ও কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না, তাদের সাহচর্য অবলম্বন করবে না, তাদের প্রতি সৌজন্যমূলক আচরণ করবে বটে, কিন্তু তাদেরকে ইজ্জত-সম্মান ও প্রশংসা করবে না। প্রকাশ্য-গুপ্ত সর্বপ্রকারে তাদের অনুসরণ-অনুকরণ পরিহার করে চলবে। অন্যথায় তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে এবং পরিণামে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। -অনুবাদক