আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতেও মতভেদ সৃষ্টি করা হয়েছিল। তোমার প্রতিপালকের পক্ষ থেকে পূর্বেই যদি একটি কথা (অর্থাৎ তাদেরকে পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে আখেরাতে এই কথা) স্থিরীকৃত না থাকত, তবে (দুনিয়াতেই) তাদের মীমাংসা হয়ে যেত। বস্তুত তারা (এখনও পর্যন্ত) এ বিষয়ে কঠিন সন্দেহে নিপতিত। ৭১
তাফসীরে মুফতি তাকি উসমানী
৭১. এর দ্বারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দেওয়া উদ্দেশ্য যে, অবিশ্বাসীরা যে কুরআনকে অস্বীকার করছে এটা অভূতপূর্ব কোন ব্যাপার নয়। ইতঃপূর্বে মূসাকে যে তাওরাত গ্রন্থ দিয়েছিলাম, সে ব্যাপারে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল তা অবিশ্বাস করেছিল এবং আরেকদল বিশ্বাস করেছিল, ঠিক তোমার সম্প্রদায়েরই অনুরূপ। সুতরাং এ নিয়ে তুমি দুঃখ করো না। -অনুবাদক