হুদ

সূরা নং: ১১, আয়াত নং: ১০৯

তাফসীর
فَلَا تَکُ فِیۡ مِرۡیَۃٍ مِّمَّا یَعۡبُدُ ہٰۤؤُلَآءِ ؕ  مَا یَعۡبُدُوۡنَ اِلَّا کَمَا یَعۡبُدُ اٰبَآؤُہُمۡ مِّنۡ قَبۡلُ ؕ  وَاِنَّا لَمُوَفُّوۡہُمۡ نَصِیۡبَہُمۡ غَیۡرَ مَنۡقُوۡصٍ ٪

উচ্চারণ

ফালা-তাকুফী মিরইয়াতিম মিম্মা-ইয়া‘বুদুহাউলাই মা-ইয়া‘বুদূ না ইল্লা-কামাইয়া‘বুদুআ-বাউহুম মিন কাবলু ওয়া ইন্না-লামুওয়াফফূহুম নাসীবাহুম গাইরা মানকূস।

অর্থ

মুফতী তাকী উসমানী

সুতরাং (হে নবী!) তারা (অর্থাৎ মুশরিকগণ) যাদের (অর্থাৎ প্রতিমাদের) ইবাদত করে, তাদের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহে থেক না। পূর্বে তাদের বাপ-দাদাগণ যেভাবে ইবাদত করত এরা তো সেভাবেই ইবাদত করছে। নিশ্চয়ই আমি তাদেরকে তাদের অংশ পরিপূর্ণভাবে আদায় করে দেব, যাতে কিছুমাত্র কম করা হবে না। ৭০

তাফসীরে মুফতি তাকি উসমানী

৭০. অর্থাৎ মূর্তিপূজার ব্যাপারে তারা কোন দলীল-প্রমাণ ছাড়াই অন্ধভাবে তাদের বাপদাদাদের অনুসরণ করছে। তোমাকে জানানো হয়েছে শিরক ও পথভ্রষ্টতায় লিপ্ত থাকার পরিণামে সেই বাপদাদাদের কী শাস্তি দেওয়া হয়েছিল। তুমি নিশ্চিত থাক সেই একই পরিণতি এদেরও হবে। এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দেওয়া হয়েছে। -অনুবাদক