(হে নবী!) আমি তোমার প্রতি যে বাণী নাযিল করেছি সে সম্বন্ধে তোমার যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে (যদিও তা থাকা কখনও সম্ভব নয়), তবে তোমার পূর্বের (আসমানী) কিতাব যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞেস কর। নিশ্চয়ই তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ হতে সত্যই এসেছে। সুতরাং তুমি কখনও সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। ৪৯
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪৯. এ আয়াতে বাহ্যত যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কথা বলা হয়েছে, কিন্তু এটা তো সুস্পষ্ট যে, কুরআন মাজীদের সত্যতা সম্পর্কে তাঁর কোনও সন্দেহ থাকতে পারে না। সুতরাং প্রকৃতপক্ষে এর দ্বারা অন্যদেরকে বলা উদ্দেশ্য যে, তাঁকেই যখন সতর্ক করা হচ্ছে, তখন অন্যদের তো অনেক বেশি সতর্ক হওয়া উচিত।