اَلَاۤ اِنَّ اَوۡلِیَآءَ اللّٰہِ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ۚۖ
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৪. কারা আল্লাহ তাআলার বন্ধু পরের আয়াতে তা ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে যে, যারা ঈমান ও তাকওয়ার গুণে গুণান্বিত, তারাই আল্লাহ তাআলার বন্ধু। তাদের সম্পর্কে জানানো হয়েছে যে, ভবিষ্যতের ব্যাপারে তাদের কোনও ভয় থাকবে না এবং অতীতের কোনও বিষয়ে কোন দুঃখও থাকবে না। কথাটি বলতে তো খুব সংক্ষিপ্ত, কিন্তু লক্ষ্য করলে বোঝা যায়, এটা কত বড় নি‘আমত, দুনিয়ায় তা পরিমাপ করা সম্ভব নয়। কেননা এখানে যে যত বড় সুখীই হোক না কেন ভবিষ্যতের কোনও না কোনও ভয় এবং অতীতের কোনও না কোনও দুঃখ সর্বদাই তাকে পেরেশান রাখছে। সব রকমের ভয় ও দুঃখমুক্ত শান্তিময় জীবন কেবল জান্নাতেই লাভ হবে।