ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ৬১

তাফসীর
وَمَا تَکُوۡنُ فِیۡ شَاۡنٍ وَّمَا تَتۡلُوۡا مِنۡہُ مِنۡ قُرۡاٰنٍ وَّلَا تَعۡمَلُوۡنَ مِنۡ عَمَلٍ اِلَّا کُنَّا عَلَیۡکُمۡ شُہُوۡدًا اِذۡ تُفِیۡضُوۡنَ فِیۡہِ ؕ وَمَا یَعۡزُبُ عَنۡ رَّبِّکَ مِنۡ مِّثۡقَالِ ذَرَّۃٍ فِی الۡاَرۡضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصۡغَرَ مِنۡ ذٰلِکَ وَلَاۤ اَکۡبَرَ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ

উচ্চারণ

ওয়া মা-তাকূনুফী শা’নিওঁ ওয়া মা-তাতলূমিনহু মিন কু রআ-নিওঁ ওয়ালা-তা‘মালূনা মিন ‘আমালিন ইল্লা-কুন্না-‘আলাইকুম শুহূদান ইয তুফীদূ না ফীহি ওয়া মা-ইয়া‘ঝুবু‘আর রাব্বিকা মিম মিছকা-লি যাররাতিন ফিল আরদিওয়ালা-ফিছছামাই ওয়ালাআসগারা মিন যা-লিকা ওয়ালাআকবারা ইল্লা-ফী কিতা-বিম মুবীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে নবী!) তুমি যে-অবস্থায়ই থাক এবং কুরআনের যে-অংশই তিলাওয়াত কর এবং (হে মানুষ!) তোমরা যে-কাজই কর, তোমরা যখন তাতে লিপ্ত থাক, তখন আমি তোমাদের দেখতে থাকি। তোমার প্রতিপালকের কাছে অণু-পরিমাণ জিনিসও গোপন থাকে না না পৃথিবীতে, না আকাশে এবং তার চেয়ে ছোট এবং তার চেয়ে বড় এমন কিছু নেই, যা এক স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। ৩৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৩. আরবের মুশরিকগণ কিয়ামতে মানুষের পুনরুজ্জীবিত হওয়ার বিষয়কে অসম্ভব মনে করত। তাদের কথা ছিল, কোটি কোটি মানুষ মৃত্যুর পর যখন মাটিতে মিশে একাকার হয়ে যায়, তখন তাদের সেই ক্ষুদ্র-ক্ষুদ্র অংশসমূহকে একত্র করে পুনরায় তাতে জীবন দান করা কি করে সম্ভব? মাটির কোন্ কণা কোন্ ব্যক্তির দেহাংশ তা কিভাবে জানা যাবে? এ আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহ তাআলার শক্তি ও জ্ঞানকে নিজেদের সঙ্গে তুলনা করো না। আল্লাহ তাআলার জ্ঞান এত ব্যাপক যে, কোনও জিনিসই তার অগোচরে নয়।
সূরা ইউনুস, আয়াত ১৪২৫ | মুসলিম বাংলা