ওয়াত্তাবি‘ মা ইঊহাইলাইকা ওয়াসবির হাত্তা-ইয়াহকুমাল্লা-হু ওয়া হুওয়া খাইরুল হা-কিমীন।
অর্থ
মুফতী তাকী উসমানী
তোমার কাছে যে ওহী পাঠানো হচ্ছে, তুমি তার অনুসরণ করো এবং ধৈর্যধারণ করো, যে পর্যন্ত না আল্লাহ মীমাংসা করে দেন ৫৬ এবং তিনিই শ্রেষ্ঠ মীমাংসাকারী।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫৬. মক্কী জীবনে নির্দেশ ছিল কাফেরদের পক্ষ হতে যতই কষ্ট দেওয়া হোক তাতে সবর করতে হবে। তখন প্রতিশোধ নেওয়ার অনুমতি ছিল না। এ আয়াতে সেই হুকুমই দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে,কাফেরদের ফায়সালা আল্লাহ তাআলার উপর ছেড়ে দাও। তিনি তাদের ব্যাপারে উপযুক্ত ফায়সালা করবেন। চাইলে তিনি দুনিয়ায়ই তাদেরকে শাস্তি দিবেন এবং চাইলে আখেরাতে শাস্তি দেবেন। এমনও হতে পারে যে, তিনি জিহাদের অনুমতি দিয়ে দিবেন, যাতে মুসলিমগণ নিজ হাতে তাদের জুলুমের প্রতিশোধ নিতে পারে।