ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ১০৮

তাফসীর
قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمُ الۡحَقُّ مِنۡ رَّبِّکُمۡ ۚ  فَمَنِ اہۡتَدٰی فَاِنَّمَا یَہۡتَدِیۡ لِنَفۡسِہٖ ۚ  وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیۡہَا ۚ  وَمَاۤ اَنَا عَلَیۡکُمۡ بِوَکِیۡلٍ ؕ

উচ্চারণ

কুল ইয়াআইয়ুহান্না-ছুকাদ জাআকুমুল হাক্কুমির রাব্বিকুম ফামানিহতাদাফাইন্নামা-ইয়াহতাদী লিনাফছিহী ওয়া মান দাল্লা ফাইন্নামা-ইয়াদিল্লু‘আলাইহা- ওয়ামাআনা-‘আলাইকুম বিওয়াকীল।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে নবী!) বলে দাও, হে লোক সকল! তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য এসে গেছে। সুতরাং যে ব্যক্তি হিদায়াতের পথ অবলম্বন করবে, সে তা অবলম্বন করবে নিজেরই মঙ্গলের জন্য আর যে ব্যক্তি পথভ্রষ্টতা অবলম্বন করবে, তার পথভ্রষ্টতার ক্ষতি তার নিজেরই ভোগ করতে হবে। আমি তোমাদের কার্যাবলীর যিম্মাদার নই। ৫৫

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৫. অর্থাৎ, আমার কাজ দাওয়াত ও প্রচারকার্য। মানা-না মানা তোমাদের কাজ। তোমাদের কুফর ও দুষ্কর্মের জন্য আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না।
সূরা ইউনুস, আয়াত ১৪৭২ | মুসলিম বাংলা