প্রশ্নঃ ৯২৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর আমি জানতে চাচ্ছি হালাল খাবার, হালাল আয় নিয়ে যেমন কার দাওয়াত খাবো, কার বিয়ে খাবো, যদি না জানা থাকে যে ব্যাক্তির রুজি হালাল না হারাম অথবা সন্দেহ থাকলে কি খাবার খেতে পারবো?. একটু বিস্তারিত বলবেন হুজুর।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একজন দ্বীনদার ব্যক্তির কামাই রোজগার ও খাদ্য-খাবার সম্পর্কে অযথা চিন্তা করা, অমূলক সন্দেহ করা কিছুতেই উচিত নয়।
9184 حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا مُسْلِمٌ - يَعْنِي ابْنَ خَالِدٍ - عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ سُمَيٍّ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا دَخَلَ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ الْمُسْلِمِ، فَأَطْعَمَهُ طَعَامًا، فَلْيَأْكُلْ مِنْ طَعَامِهِ، وَلَا يَسْأَلْهُ عَنْهُ، وَإِنْ سَقَاهُ شَرَابًا مِنْ شَرَابِهِ، فَلْيَشْرَبْ مِنْ شَرَابِهِ، وَلَا يَسْأَلْهُ عَنْهُ ".
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ তার মুসলিম ভাইয়ের কাছে গেলে সে যদি খাবার পরিবেশন করে তাহলে যেন সে এই (মুসলিম ভাইয়ের) খাবার থেকে গ্রহণ করে। এই খাদ্য সম্পর্কে যেন জিজ্ঞাসা না করে। আর যদি পানীয় পান করাতে চায় তবে যেন সে তার পানীয় থেকে পান করে নেয়। এই পানীয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করে।
—মুসনাদ আহমাদ ৯১৮৪
তবে লোকটি যদি সরাসরি সুদের সাথে সংশ্লিষ্ট থাকে। এতিম ও গরিবদের হক মেরে খায়। কিংবা ফুফু ও নিজের বোনদের মীরাসের হক না দিয়ে থাকে, তাহলে তার আয় উপার্জন এবং তার দাওয়াত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান