প্রশ্নঃ ৭৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিন এক জানাযায় উপস্থিত হয়ে অন্যমনস্ক থাকায় মাইয়েত পুরুষ না মহিলা এর বিবরণ শুনতে পাইনি। এমতাবস্থায় কীভাবে নিয়ত করব তা বুঝতে না পেরে উক্ত জানাযায় আর শরীক হইনি। জানার বিষয় হল, জানাযার নামাযে মাইয়েত পুরুষ না মহিলা তা নির্দিষ্টভাবে উল্লেখ করে নিয়ত করা কি জরুরি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জানাযার নামাযে মাইয়েত পুরুষ না মহিলা তা নির্দিষ্টভাবে নিয়ত করা জরুরি নয়। বরং এই মাইয়েতের জানাযা পড়ছি এমন নিয়ত করাই যথেষ্ট। আর জানাযার প্রসিদ্ধ দুআটি নারী-পুরুষ সকলের ক্ষেত্রে একই রকম। তাই মাইয়েতের অবস্থা জানা না থাকলেও প্রসিদ্ধ দুআটি পড়লেই চলবে। অতএব মাইয়েতের অবস্থা জানা না থাকার কারণে জানাযায় শরীক না হওয়া ভুল হয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন