প্রশ্নঃ ২০৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিন মসজিদে আমার পাশে জুতা রেখে জামাতে দাঁড়িয়েছি। এরই মধ্যে দেখি যে, আমার নতুন জুতা যা প্রায় আড়াই হাজার টাকা দিয়ে ক্রয় করেছি তা একজন নিয়ে যাচ্ছে। আমি এটা দেখতে পেয়ে নামাযের নিয়ত ছেড়ে দেই এবং চোর থেকে জুতা উদ্ধার করি। এরপর আবার নামাযে শরিক হই। এখন জানতে চাই জুতার জন্য নামায ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে, নাকি আমি গুনাহগার হয়েছি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে নামায ছেড়ে দিয়ে জুতা উদ্ধার করা নাজায়েয হয়নি। মূল্যবান ও প্রয়োজনীয় জিনিস হেফাজতের জন্য নামায ছেড়ে দেওয়া জায়েয আছে। একাধিক তাবেঈ থেকে বর্ণিত আছে যে, নামায অবস্থায় তাদের আরোহী চলে যাচ্ছিল তখন তারা নামায ছেড়ে দিয়ে আরোহী হেফাজত করেছেন। আর কোনো কোনো ফকীহ বলেছেন, এক দিরহাম অর্থাৎ ৩.০৬১৪ গ্রাম রূপা সমপরিমাণ সম্পদ হেফাযতের জন্যও নামায ছেড়ে দেওয়া জায়েয আছে। যা বর্তমান মূল্য হিসাবে প্রায় ৩১৫ টাকা হয়।
এছাড়া নামাযে দাঁড়ানোর আগেই জুতা/মালপত্র হেফাযতে রাখা উচিত; যেন নামায অবস্থায় এ কারণে মনোযোগ নষ্ট না হয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান