হারামাইন শরীফে নারীদের নামাজ
প্রশ্নঃ ১৬৩০১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মক্কা ও মদিনায় গিয়ে মহিলারা মসজিদে হারামায়ন এ নামাজ পড়া উত্তম? নাকি নিজ নিজ হোটেলে পড়া উত্তম '
২৮ জুলাই, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, নারীদের জন্য নিজ গৃহে বা অবস্থানস্থলে নামাজ আদায় করা অধিক সওয়াব ও ফজিলতপূর্ণ; এমনকি তা মহল্লার মসজিদ বা পবিত্র হারাম শরীফের তুলনায়ও উত্তম।
এ প্রসঙ্গে একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ‘হে আল্লাহর রাসূল! আমি আপনার সাথে (মসজিদে নববীতে) নামাজ পড়তে অত্যন্ত আগ্রহী। রাসূলুল্লাহ (সা.) এরশাদ করলেন, আমি জানি তুমি আমার সাথে সালাত আদায় করতে ভালোবাসো। তবে তোমার জন্য ঘরের ভেতরের কামরায় নামাজ পড়া বাইরের কামরার চেয়ে উত্তম। আবার ঘরের কামরায় নামাজ পড়া বাড়ির আঙিনায় পড়ার চেয়ে উত্তম। বাড়ির আঙিনায় নামাজ পড়া মহল্লার মসজিদে পড়ার চেয়ে উত্তম এবং তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আমার মসজিদে (মসজিদে নববী) নামাজ পড়ার চেয়েও অধিক উত্তম।
এই নির্দেশ পাওয়ার পর হযরত উম্মে হুমায়দ (রা.) তাঁর অনুরোধে ঘরের সবচেয়ে অন্ধকার কোণে নামাজের স্থান তৈরি করিয়েছিলেন এবং ইন্তেকাল পর্যন্ত সেখানেই নামাজ আদায় করতেন। (মুসনাদে আহমাদ, সহীহ ইবনে খুযাইমা)
উপরোক্ত হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে, মহিলারা নামাজের উদ্দেশ্যে বিশেষভাবে মসজিদে গমন না করাই শ্রেয়, এমনকি তা হারাম শরীফ হলেও। সুতরাং হজ বা ওমরাহ পালনকালে হারামাইন শরীফাইনে অবস্থানকালেও মহিলাদের জন্য জুমার দিনসহ অন্যান্য ওয়াক্তের নামাজ নিজ নিজ আবাসে আদায় করা অধিক উত্তম।
তবে কোনো নারী যদি তওয়াফ বা অন্য কোনো ইবাদতের উদ্দেশ্যে হারামে অবস্থান করেন এবং সেখানে নামাজের সময় হয়ে যায়, তবে তিনি অবশ্যই হারামের ভেতরে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামাজ আদায় করবেন। এক্ষেত্রে একটি জরুরি মাসয়ালা মনে রাখা আবশ্যক, নামাজের জামাতে পুরুষের সমান্তরালে বা একদম পাশাপাশি দাঁড়ালে পুরুষের নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভিড়ের মধ্যে বা সাধারণ চলাচলের রাস্তায় নামাজ না পড়ে মহিলাদের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট কাতারেই নামাজ আদায় করা উচিত।
الترغیب والترھیب
"عن أم حميد امرأة أبي حميد الساعدي رضي الله عنهما أنها جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أحب الصلاة معك قال قد علمت أنك تحبين الصلاة معي وصلاتك في بيتك خير من صلاتك في حجرتك وصلاتك في حجرتك خير من صلاتك في دارك وصلاتك في دارك خير من صلاتك في مسجد قومك وصلاتك في مسجد قومك خير من صلاتك في مسجديقال فأمرت فبني لها مسجد في أقصى شيء من بيتها وأظلمه وكانت تصلي فيه حتى لقيت الله عز وجلرواه أحمد وابن خزيمة وابن حبان في صحيحيهما."
(كتاب الصلاة، ترغيب النساء في الصلاة في بيوتهن، ج:1، ص:140، ط:دار الكتب العلمیة)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১