ভোটারের হাতে অমোচনীয় কালি : অজু-গোসলের বিধান
প্রশ্নঃ ১৩৬৬৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নির্বাচনে ভোট দেওয়ার জন্য যে অমোচনীয় কালি আঙ্গুলের মাথায় লাগানো হয় সেই কালি নিয়ে কি অজু শুদ্ধ হবে? এবং নামাজ পড়া যাবে কিনা?
৪ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা ১২১৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
অযু-ফরজ গোসলের ক্ষেত্রে মূল বিষয় হলো, সেখানে যেই অঙ্গগুলো ধোয়া আবশ্যক সেগুলোর চামড়ায় যেন বাঁধাহীনভাবে পানি পৌঁছে সেব্যাপারে নিশ্চিত হতে হবে। যদি ওই অঙ্গসমূহে এমন কোনো প্রলেপ-প্রতিবন্ধকতা থাকে যার কারণে চামড়ায় পানি পৌঁছায় না; তাহলে অজু-গোসল শুদ্ধ হবে না।
তথ্যমতে নির্বাচনে ভোট প্রদানের পর আঙ্গুলের মাথায় যে অমোচনীয় কালি ব্যবহার করা হয় তা চামড়ার ওপর কোনো প্রলেপ বা আবরণ তৈরি করে না, বরং এটি চামড়ার ভেতরে শোষিত হয়ে যায়। ফলে খুব সহজে সেটাতে তোলা না গেলেও অজু করার সময় পানি চামড়া পর্যন্ত পৌঁছাতে কোনো বাধা সৃষ্টি করে না।
তাই ওই কালি হাতে নিয়ে অজু-গোসল-নামাজ আদায় করা যাবে। কিন্তু যদি চামড়ার ওপর প্রলেপ তৈরি করে তাহলে সেক্ষেত্রে বিধান হলো, যথাসম্ভব সেটাকে তুলে ফেলে অযু করতে চেষ্টা করবে। যদি অত্যধিক চেষ্টার পরও সেই কালি তোলা সম্ভব না হয় তাহলে ওই অবস্থায়ই অযু-গোসল করে নামাজ আদায় করতে পারবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 154)
'' قال في الشرنبلالية: قال المقدسي: وفي الفتاوى: دهن رجليه، ثمّ توضّأ وأمرّ الماء على رجليه، ولم يقبل الماء للدسومة جاز ؛ لوجود غسل الرجلين''. اهـ
الفتاوى الهندية (1/ 42)
'' وإن كانت شيئاً لا يزول أثره إلا بمشقة بأن يحتاج في إزالته إلى شيء آخر سوى الماء كالصابون لا يكلف بإزالته. هكذا في التبيين . وكذا لا يكلف بالماء المغلي بالنار. هكذا في السراج الوهاج. وعلى هذا قالوا: لو صبغ ثوبه أو يده بصبغ أو حناء نجسين فغسل إلى أن صفا الماء يطهر مع قيام اللون. كذا في فتح القدير''.فقط واللہ اعلم
দারুল ইফতা:
জামিয়াতুল উলূমিল ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরী টাউন।
ফতোয়া নম্বর: 143909201575, 144508100372 এবং143909202006.
ফতোয়া দারুল উলুম দেওবন্দ:
https://darulifta-deoband.com/home/ur/taharah-purity/174504
https://darulifta-deoband.com/home/ur/taharah-purity/171195
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১