প্রতি রাকাতে একই সূরা
প্রশ্নঃ ১৩৬১৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, tarabir namaz ki ek Sora dia prottek rakate pora jabe
২ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনে কারীমের কয়েকটি সূরা জানা থাকলে, প্রত্যেক রা'কাতে পৃথক পৃথক সূরা পড়াই নিয়ম ও উত্তম।
কিন্তু কেউ যদি পরপর একাধিক রা'কাতে একই সুরাকে পড়ে নেয়,তাহলে সেটা তার জন্য জায়েয রয়েছে।
عن رجل من جهينة : " سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَقْرَأُ فِي الصُّبْحِ ( إِذَا زُلْزِلَتْ الْأَرْضُ ) فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا ، فَلَا أَدْرِي أَنَسِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا " রাসূলুল্লাহ সাঃ পরপর দুই রা'কাতে সূরা যিলযাল পড়েছেন।রাবী বলছেন,আমি জানি না, রাসূলুল্লাহ ভুলে পড়েছেন না ইচ্ছাকরে পড়েছেন।(সুনানু আবি-দাউদ-৮১৬) শায়েখ আলবানী রাহ, বলেন, "والظاهر أنه صلى الله عليه وسلم فعل ذلك عمدا للتشريع" রাসূলুল্লাহ সাঃ বৈধতা বুঝানোর জন্যই এমনটা করেছেন।(আস-সালাত-৯০) হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا عَلَى سَرِيَّةٍ وَكَانَ يَقْرَأُ لِأَصْحَابِهِ فِي صَلَاتِهِمْ فَيَخْتِمُ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ .... إلخ الحديث রাসূলুল্লাহ সাঃ একজন সাহাবীকে আমীর বানিয়ে প্রেরণ করলেন।ঐ সাহাবী প্রত্যেক রাকাত বা প্রত্যেক দ্বিতীয় রা'কাতে সূরা ইখলাছ পড়তেন।রাসূলুল্লাহ নিষেধ করেননি। (সহীহ বুখারী-৭৩৭৫,সহীহ মুসলিম-৮১৩) ইবনুল আরাবি রাহ বলেন, فَكَانَ هَذَا دَلِيلًا عَلَى أَنَّهُ يَجُوزُ تَكْرَارُ سُورَةٍ فِي كُلِّ رَكْعَةٍ এই হাদীস সমূহ প্রমাণ হল,পরপর একাধিক রা'কাতে এক সূরাকে পড়া যাবে(আহকামুল কুরআন-৪/৪৬৮) একই রাকাতে লাগাতার একাধিক সূরাও পড়া যাবে। এতে নামাজের কোনো সমস্যা হবে না। তবে ফরজ নামাজে ইচ্ছাকৃত এমনটি করা ভালো নয়। তাই একটি করে সূরা পড়াই উত্তম। খুলাসাতুল ফাতাওয়া ১/৯৭; আননাহরুল ফায়েক ১/২৩৭; তাতারখানিয়া ১/৪৫২; আলমুহীতুল বুরহানী ২/৪৭; রদ্দুল মুহতার ১/৫৪৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১