আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

২০০৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

এক লোকের দুটি ছেলে আছে। দুজনেরই ভিন্ন ভিন্ন সংসার। বাবা-মাও ছেলেদের থেকে আলাদা থাকেন। দু ছেলের উপার্জন থেকে বাবামাকে কিছু কিছু দেওয়া হয়। এতে তাদের সংসার চলে।

একদিন বাবা বড় ছেলের সাথে ঝগড়া লেগে প্রচন্ড রাগের মাথায় বলে ফেলে, আমি আর তোর কামাই খাব না। তোর কামাই আমার জন্য হারাম।

কয়েকদিন পর প্রতিবেশী লোকজন বাবা-ছেলের মাঝে মিল-মীমাংসা করে দেয়। এখন বাবা ঐ ছেলের উপার্জনও গ্রহণ করে। প্রশ্ন হল, বাবার ঐ কথা বলার কারণে কি কসম হয়ে গেছে? আর এখন তার উপার্জন গ্রহণ করতে কোনো সমস্যা হবে কি?


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৯ অক্টোবর, ২০২০
২ বার পড়া হয়েছে
২০৩৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

প্রায় তিন বছর আগে আমি আমার মায়ের মাথা ছুঁয়ে কসম করেছিলাম যে, আমি আর ধূমপান করব না। কিন্তু পরে আমি ধূমপান করেছি। অতপর আমি তাবলীগে গিয়ে আলাহ তাআলার মেহেরবানিতে দ্বীনের বুঝ পেয়েছি। আলাহ তাআলার ইচ্ছায় এখন দ্বীনদারির সাথে জীবনযাপন করার চেষ্টা করছি। সকল মন্দ কাজ থেকে তওবা করেছি। এরপর থেকে আর ধূমপান করিনি। আমাকে কি এখন সেই কসমের কাফফারা দিতে হবে? আমি এখনো ছাত্র। আমার ভরণ-পোষণের খরচ আববা থেকে নেই। কাফফারা দিতে হলে তার থেকে টাকা নিয়ে কি দেওয়া যাবে? তাকে কি জানাতে হবে কী জন্য টাকা নিয়েছি? কাফফারা স্বরূপ কী

করতে হবে?


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৯ অক্টোবর, ২০২০
১ বার পড়া হয়েছে
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা