সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১২১৫
আন্তর্জাতিক নং: ১২১৫
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ ভুলক্রমে দ্বিতীয় কিংবা তৃতীয় রাক'আতে সালাম ফিরালে
১২১৫। মুহাম্মাদ ইবন মুসান্না ও আহমদ ইবন সাবিত জাহ্দারী (রাহঃ) ……. 'ইমরান ইবন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ) 'আসরের সালাত তিন রাক'আত আদায় করে সালাম ফিরালেন। এরপর দাঁড়ালেন এবং হুজরায় প্রবেশ করলেন। দীর্ঘ হাত বিশিষ্ট খিরবাক নামক জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! সালাত কি কম হয়েছে? তখন তিনি চাদর হেঁচড়িয়ে, রাগান্বিত অবস্থায় বেরিয়ে এসে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তাঁকে (বিষয়টি অবহিত করা হলো। তারপর তিনি ছুটে যাওয়া রাক'আতটি আদায় করে নিলেন। এরপর সালাম ফিরিয়ে দু'টো (সাহউ) সিজদা আদায় করলেন, এরপর সালাম ফিরান।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب فِيمَنْ سَلَّمَ مِنْ ثِنْتَيْنِ أَوْ ثَلَاثٍ سَاهِيًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَأَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، قَالَ سَلَّمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي ثَلاَثِ رَكَعَاتٍ مِنَ الْعَصْرِ ثُمَّ قَامَ فَدَخَلَ الْحُجْرَةَ فَقَامَ الْخِرْبَاقُ رَجُلٌ بَسِيطُ الْيَدَيْنِ فَنَادَى يَا رَسُولَ اللَّهِ أَقَصُرَتِ الصَّلاَةُ فَخَرَجَ مُغْضَبًا يَجُرُّ إِزَارَهُ فَسَأَلَ فَأُخْبِرَ فَصَلَّى تِلْكَ الرَّكْعَةَ الَّتِي كَانَ تَرَكَ ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১২২৩
আন্তর্জাতিক নং: ১২২৩
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ অসুস্থ ব্যক্তির সালাত প্রসঙ্গে
১২২৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).......ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি 'নাসূর' রোগে আক্রান্ত ছিলাম। তখন আমি নবী (ﷺ)-এর কাছে সালাত আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ তুমি দাঁড়িয়ে সালাত আদায় কর। যদি তুমি এতে সক্ষম না হও, তাহলে বসে আদায় করবে। আর যদি তাতেও সক্ষম না হও, তাহলে পার্শ্বদেশের উপর ভর করে সালাত আদায় করবে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي صَلَاةِ الْمَرِيضِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ كَانَ بِي النَّاصُورُ فَسَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الصَّلاَةِ فَقَالَ " صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১২৩১
আন্তর্জাতিক নং: ১২৩১
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ বসে সালাত আদায়কারী দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে
১২৩১। বিশর ইবন হিলাল সাওয়াফ (রাহঃ)....... 'ইমরান ইবন হুসায়ন (বা) থেকে বর্ণিত। একদা তিনি। রাসূলুল্লাহ (ﷺ)-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন- যে বসে সালাত আদায় করছিল। তিনি বললেন যে দাঁড়িয়ে সালাত আদায় করল, সে উত্তম। আর যে বসে সালাত আদায় করল, তার জন্য রয়েছে দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব। আর যে শুয়ে শুয়ে তন্দ্রা অবস্থায় সালাত আদায় করল, তার জন্যে রয়েছে বসে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب صَلَاةُ الْقَاعِدِ عَلَى النِّصْفِ مِنْ صَلَاةِ الْقَائِمِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الرَّجُلِ يُصَلِّي قَاعِدًا قَالَ " مَنْ صَلَّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৪৮৫
আন্তর্জাতিক নং: ১৪৮৫
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ উলঙ্গ বদনে লাশের সাথে সাথে যাওয়া নিষেধ প্রসঙ্গে
১৪৮৫। আহমদ ইবন 'আব্দা (রাহঃ) ইমরান ইবন হুসাইন ও আবু বারযা (রাযিঃ) থেকে বর্ণিত। তারা বলেনঃ একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ) - এর সঙ্গে এক জানাযার উদ্দেশ্যে বের হলাম। তিনি একদল লোককে পরিধেয় কাপড় ছেড়ে, কেবল কামিস পরিধান করে চলতে দেখেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা কি জাহিলী যুগের রীতিনীতি অবলম্বন করছ? অথবা জাহিলী যুগের অনুরূপ কাজ করছ? আমার ইচ্ছা হয় যে, আমি তোমাদের চেহারা বিকৃতির জন্য বদ্ দু'আ করি। রাবী বলেনঃ তখন তারা তাদের কাপড় পরিধান করে এবং কখনো এর পুনরাবৃত্তি করেনি।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ التَّسَلُّبِ مَعَ الْجِنَازَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ النُّعْمَانِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَزَوَّرِ عَنْ نُفَيْعٍ عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ وَأَبِي بَرْزَةَ قَالَا خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي جِنَازَةٍ فَرَأَى قَوْمًا قَدْ طَرَحُوا أَرْدِيَتَهُمْ يَمْشُونَ فِي قُمُصٍ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ’أَبِفِعْلِ الْجَاهِلِيَّةِ تَأْخُذُونَ أَوْ بِصُنْعِ الْجَاهِلِيَّةِ تَشَبَّهُونَ لَقَدْ هَمَمْتُ أَنْ أَدْعُوَ عَلَيْكُمْ دَعْوَةً تَرْجِعُونَ فِي غَيْرِ صُوَرِكُمْ قَالَ فَأَخَذُوا أَرْدِيَتَهُمْ وَلَمْ يَعُودُوا لِذَلِكَ’.
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৫৩৫
আন্তর্জাতিক নং: ১৫৩৫
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ নাজাশীর জানাযার সালাত প্রসঙ্গে
১৫৩৫। ইয়াহইয়া ইব্ন খালাফ ও মুহাম্মাদ ইবন যিয়াদ (রাহঃ).... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের ভাই নাজাশী ইন্তিকাল করেছে। কাজেই তোমরা তার জানাযার সালাত আদায় কর। রাবী বলেনঃ নবী (ﷺ) দাঁড়ালেন আর আমরা তাঁর পেছনে জানাযার সালাত আদায় করলাম। আমি দ্বিতীয় সারিতে ছিলাম। তিনি (মুক্তাদীদের) দুই কাতারে সারিবদ্ধ করে তার জানাযার সালাত আদায় করেন।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى النَّجَاشِيِّ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَا حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ح و حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا هُشَيْمٌ جَمِيعًا عَنْ يُونُسَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْمُهَلَّبِ عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِنَّ أَخَاكُمْ النَّجَاشِيَّ قَدْ مَاتَ فَصَلُّوا عَلَيْهِ قَالَ فَقَامَ فَصَلَّيْنَا خَلْفَهُ وَإِنِّي لَفِي الصَّفِّ الثَّانِي فَصَلَّى عَلَيْهِ صَفَّيْنِ
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২০২৫
আন্তর্জাতিক নং: ২০২৫
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ তালাক প্রাপ্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়া
২০২৫। বিশর ইবন হিলাল সাত্তওয়াফ (রাহঃ).... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাকে জনৈক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যে তার স্ত্রীকে তালাক দেয়, এরপর তাকে ফিরিয়ে নেয়। অথচ তালাক দেওয়া এবং স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সময় কোন সাক্ষী রাখেনি। তখন ইমরান (রাযিঃ) বললেনঃ তুমি তালাক দিয়েছ সুন্নত পদ্ধতির বাইরে এবং ফিরিয়ে নিয়েছ সুন্নত পদ্ধতির বাইরে। স্ত্রীকে তালাক দেওয়ার সময় এবং তাকে ফিরিয়ে দেওয়ার সময় সাক্ষী রাখবে।
كتاب الطلاق
بَاب الرَّجْعَةِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ عَنْ يَزِيدَ الرِّشْكِ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ أَنَّ عِمْرَانَ بْنَ الْحُصَيْنِ سُئِلَ عَنْ رَجُلٍ يُطَلِّقُ امْرَأَتَهُ ثُمَّ يَقَعُ بِهَا وَلَمْ يُشْهِدْ عَلَى طَلَاقِهَا وَلَا عَلَى رَجْعَتِهَا فَقَالَ عِمْرَانُ طَلَّقْتَ بِغَيْرِ سُنَّةٍ وَرَاجَعْتَ بِغَيْرِ سُنَّةٍ أَشْهِدْ عَلَى طَلَاقِهَا وَعَلَى رَجْعَتِهَا.
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২১২৪
আন্তর্জাতিক নং: ২১২৪
শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ পাপ কাজের মানত
২১২৪। সাহল ইবন আবু সাহল (রাহঃ)..... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাপ কাজে কোন মানত নেই; আর আদম সন্তান যে কাজের ক্ষমতা না। রাখে, সেখানে কোন মানত নেই।
أبواب الكفارات
بَاب النَّذْرِ فِي الْمَعْصِيَةِ
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَمِّهِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ نَذْرَ فِي مَعْصِيَةٍ وَلاَ نَذْرَ فِيمَا لاَ يَمْلِكُ ابْنُ آدَمَ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৩৪৫
আন্তর্জাতিক নং: ২৩৪৫
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
পরিচ্ছেদঃ কুরআ'র মাধ্যমে ফয়সালা করা
২৩৪৫। নসর ইবন 'আলী জাহযামী ও মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ)....ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তির ছয়টি গোলাম ছিল। এছাড়া তার আর কোন সম্পদ ছিল না। সে তার মৃত্যুর সময় এদের সবগুলিকেই আযাদ করে দিল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) কুরআ'র মাধ্যমে তাদের দু'জনকে আযাদ করে দিলেন এবং চারজনকে গোলাম হিসেবে রাখলেন।
أبواب الأحكام
بَاب الْقَضَاءِ بِالْقُرْعَةِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، كَانَ لَهُ سِتَّةُ مَمْلُوكِينَ لَيْسَ لَهُ مَالٌ غَيْرُهُمْ فَأَعْتَقَهُمْ عِنْدَ مَوْتِهِ فَجَزَّأَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْتَقَ اثْنَيْنِ وَأَرَقَّ أَرْبَعَةً .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৫৫৫
আন্তর্জাতিক নং: ২৫৫৫
শরীআতের দন্ড বিধি অধ্যায়
পরিচ্ছেদঃ রজম করা সম্পর্কে
২৫৫৫। 'আব্বাস ইবন 'উছমান দিমাশকী (রাহঃ).... 'ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক মহিলা নবী (ﷺ) -এর কাছে এসে যিনার স্বীকারোক্তি করলো। তিনি তার দেহের ওপর তার কাপড় ভাল করে বেঁধে তাকে রজম করার নির্দেশ দিলেন। অতঃপর তিনি তার ওপর জানাযার সালাত আদায় করলেন।
أبواب الحدود
بَاب الرَّجْمِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَاجِرِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، أَنَّ امْرَأَةً، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاعْتَرَفَتْ بِالزِّنَا فَأَمَرَ بِهَا فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا ثُمَّ رَجَمَهَا ثُمَّ صَلَّى عَلَيْهَا .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৬৫৭
আন্তর্জাতিক নং: ২৬৫৭
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ কেউ কামড় দিলে যার হাত টান দেওয়ার কারণে তার সামনের দাঁত দু'টো উপড়ে পড়লে
২৬৫৭। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... ইমরান ইবন হুসায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি অপর ব্যক্তির হাতের বাজু কামড়ে ধরল। লোকটি তার হাত টান দিল। এতে তার সামনের দাঁত পড়ে গেল। বিষয়টি নবী (ﷺ) -এর কাছে উত্থাপিত হলে তিনি তা বাতিল করে দিলেন এবং বললেন, তোমাদের কেউ অপরজনকে এমনভাবে কামড়ায়, যেমনভাবে কামড়িয়ে থাকে পুরুষ জন্তু।
أبواب الديات
بَاب مَنْ عَضَّ رَجُلًا فَنَزَعَ يَدَهُ فَنَدَرَ ثَنَايَاهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، عَضَّ رَجُلاً عَلَى ذِرَاعِهِ فَنَزَعَ يَدَهُ فَوَقَعَتْ ثَنِيَّتُهُ فَرُفِعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَبْطَلَهَا . وَقَالَ " يَقْضَمُ أَحَدُكُمْ كَمَا يَقْضَمُ الْفَحْلُ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৭৬১
আন্তর্জাতিক নং: ২৭৬১
জিহাদের বিধানাবলী অধ্যায়
পরিচ্ছেদঃ মহান আল্লাহর রাস্তায় ব্যয় করার ফযীলাত
২৭৬১। হারুন ইবন 'আব্দুল্লাহ্ হাম্মাল (রাহঃ)...আলী ইবন আবু তালিব, আবুদ দারদা, আবু হুরায়রা, আবু উমামা বাহিলী, আব্দুল্লাহ্ ইবন আমর, জারির ইবন আব্দুল্লাহ ও ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তারা সকলেই রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচা পাঠিয়ে দেয় এবং নিজে ঘরে বসে থাকে, তার প্রত্যেক দিরহামের বিনিময়ে সাতশত দিরহামের ছওয়াব লাভ করবে। আর যে নিজে আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং এর জন্য খরচও করে তার প্রত্যেক দিরহামের বিনিময়ে সাত লাখ দিরহামের ছওয়াব হবে। এরপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন- وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ “আল্লাহ্ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন"।
كتاب الجهاد
بَاب فَضْلِ النَّفَقَةِ فِي سَبِيلِ اللهِ تَعَالَى
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الْخَلِيلِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَبِي الدَّرْدَاءِ، وَأَبِي، هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَعِمْرَانَ بْنِ الْحُصَيْنِ كُلُّهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ أَرْسَلَ بِنَفَقَةٍ فِي سَبِيلِ اللَّهِ وَأَقَامَ فِي بَيْتِهِ فَلَهُ بِكُلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ دِرْهَمٍ وَمَنْ غَزَا بِنَفْسِهِ فِي سَبِيلِ اللَّهِ وَأَنْفَقَ فِي وَجْهِ ذَلِكَ فَلَهُ بِكُلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ أَلْفِ دِرْهَمٍ " . ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ (وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ) .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৪৯০
আন্তর্জাতিক নং: ৩৪৯০
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
পরিচ্ছেদঃ লৌহ দ্বারা দগ্ধকরণ
৩৪৯০। আমর ইবন রাফি' (রাহঃ)...... ইমরান ইব্ন হোসাইন(রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তপ্ত লোহার দাগ গ্রহণ করতে নিষেধ করেছেন। কিন্তু আমি তা গ্রহণ করেছিলাম; এতে আমার কোন উপকার তা হলো না এবং আমি সুস্থ হলাম না।
كتاب الطب
بَاب الْكَيِّ
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، وَيُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْكَىِّ فَاكْتَوَيْتُ فَمَا أَفْلَحْتُ وَلاَ أَنْجَحْتُ .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৫৩১
আন্তর্জাতিক নং: ৩৫৩১
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
পরিচ্ছেদঃ তাবীজ ঝুলানো
৩৫৩১। আলী ইব্ন আবু খাসীব (রাহঃ)...... ইমরান ইবন হুমায়ুন (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জনৈক লোকের হাতে পিতলের কড়া দেখে জিজ্ঞাসা করলেনঃ এটা কি? লোকটি বললোঃ এটা তাবিজ। তিনি বললেনঃ খুলে ফেলো; এটা তো তোমাকে দুর্বল করে ফেলবে।
كتاب الطب
بَاب تَعْلِيقِ التَّمَائِمِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُبَارَكٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً فِي يَدِهِ حَلْقَةٌ مِنْ صُفْرٍ فَقَالَ " مَا هَذِهِ الْحَلْقَةُ " . قَالَ هَذِهِ مِنَ الْوَاهِنَةِ . قَالَ " انْزِعْهَا فَإِنَّهَا لاَ تَزِيدُكَ إِلاَّ وَهْنًا " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৯৩০
আন্তর্জাতিক নং: ৩৯৩০
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
পরিচ্ছেদঃ যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহু' স্বীকার করে, তার হত্যা থেকে বিরত থাক
৩৯৩০। সুওয়াইদ ইবন সাঈদ (রাহঃ)...... ইমরান ইবন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাফি ইব্ন আযরাক (রাযিঃ) এবং তাঁর সাথীরা (আমার নিকটে) এসে বললোঃ হে ইমরান! তুমি বরবাদ হয়ে গিয়েছো। তিনি বললেনঃ আমি ধ্বংস হইনি। তারা বললেনঃ হ্যাঁ, (তুমি বরবাদ হয়ে গিয়েছো)। তিনি বললেন, কিসে আমার, ধ্বংস ডেকে আনলো? তারা বললেনঃ মহান আল্লাহ বলেছেনঃ
وَقَاتِلُوهُمْ حَتّٰى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلهِ
“ফিতনা দূরীভূত না হওয়া এবং গোটা দীন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের (কাফিরদের) বিরুদ্ধে লড়াই করবে।" তিনি বললেনঃ আমরা তাদের বিরুদ্ধে এমনভাবে লড়াই করেছি যে, আমরা তাদের নির্বাসন করে দিয়েছি এবং গোটা দীন আল্লাহর জন্যে প্রতিষ্ঠিত হয়েছে। যদি তোমরা চাও, তাহলে আমি তোমাদের কাছে একখানি হাদীস বর্ণনা করতে পারি, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। তারা বললেনঃ তুমি কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে তা শুনেছো? তিনি বললেনঃ হ্যাঁ। (ইমরান বললেনঃ) আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি মুসলমানদের একটি দলকে মুশরিকদের বিরুদ্ধে অভিযানে পাঠালেন। মুসলমানরা তাদের মুখোমুখী হলো, তাদের সঙ্গে কঠিন সংঘর্ষে লিপ্ত হলো। তাদের প্রতিদ্বন্দ্বী মুশরিকরা পরাজয় বরণ করে তাদের গর্দান দিয়ে দিল অর্থাৎ পেছনে পালাতে লাগলো। আমরা বন্ধুদের একজন বর্শা দ্বারা এক মুশরিকের উপর হামলা করলেন। যখন তিনি তাকে পাকড়াও করলেন, তখন সে বলতে লাগলোঃ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ إِنِّي مُسْلِمٌ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। নিশ্চয়ই আমি একজন মুসলিম)। তিনি তাকে ভর্ৎসনা করলেন এবং তাকে হত্যা করলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট সে বললেনঃ হে আল্লাহর রাসূল। আমি তো ধ্বংস হয়ে গেছি। একথাটি তিনি একবার মতান্তরে দুইবার বললেন। অতঃপর সে ব্যক্তি তাঁর নিকট তা বর্ণনা করলে, যা সে করেছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে লক্ষ্য করে বললেনঃ তুমি তার পেট ছিড়ে দেখলে না কেন? তাহলে তো তার অন্তরের খবর জানতে পারতে? তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল। যদি আমি তার পেট ছিড়ে ফেলতাম, তাহলে কি তার অন্তরের বিষয় আমি জানতে পারতাম? তিনি বললেনঃ তা হলে তুমি তার উচ্চারিত স্বীকৃতি কেন কবুল করলে না? আর তুমি তো তার অন্তরের খবর জানতে না। ইমরান (রাযিঃ) বললেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) চুপ থেকে কিছুক্ষণ নীরবতা অবলম্বন করলেন। অবশেষে লোকটি মারা গেল। আমরা তার দাফন করলাম। প্রত্যুষে উঠে দেখলাম তার লাশ কবরের বাইরে যমীনে পড়ে আছে। তারা ভাবলেন, সম্ভবত: কোন দুশমনের কান্ড যে কবর খুঁড়ে একে বের করে রেখেছেন। অতঃপর আমরা তাকে আবার দাফন করলাম। আর আমাদের যুবকদের নির্দেশ দিলাম যে, তারা যেন তার কবর পাহারা দেয়। পরদিন ভোরবেলা দেখতে পেলাম তার লাশ কবরের বাইরে যমীনে পড়ে আছে। আমরা ভাবলাম, সম্ভবত: প্রহরীরা তন্দ্রাগ্রস্ত হয়ে পড়েছিল (কোন শত্রু এসে তার লাশ বাইরে বের করে রেখেছে)। এরপর আমরা তাকে দাফন করলাম এবং নিজেরাই প্রহরার দায়িত্ব গ্রহণ করলাম। প্রত্যুষে দেখলাম, সে কবরের বাইরে যমীনে পড়ে আছে। অবশেষে আমরা তাকে কোন এক গিরিপথে রেখে দেই।
ইসমাঈল ইবনে হাফস আঈলী (রাহঃ)...... ইমরান ইবন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে এক সারিয়া হতে (ক্ষুদ্র অভিযাত্রীদলকে সারিয়াহ বলা হয়) পাঠালেন। সেখানে জনৈক মুসলমান ব্যক্তি এক মুশরিকের উপর হামলা করেছিল। অতঃপর তিনি উপরোক্ত হাদীস (কিসসা) উল্লেখ করলেন। তিনি তার বর্ণনায় এতটুকু বাড়িয়ে বললেনঃ অতঃপর যমীন তাকে উৎক্ষিপ্ত করেছিল। অতঃপর নবী (ﷺ) এ খবর দেওয়া হলে তিনি বললেনঃ যমীন তো তার চাইতে নিকৃষ্টতর ব্যক্তিকেও কবুল করে (এমনকি কাফির-মুশরিকদেরকেও)। কিন্তু আল্লাহ তা'আলা তোমাদের দেখতে চান যে, 'লা-ইলাহা ইল্লাল্লাহু’-এর মযার্দা ও মাহাত্ম্য কত বেশী।
وَقَاتِلُوهُمْ حَتّٰى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلهِ
“ফিতনা দূরীভূত না হওয়া এবং গোটা দীন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের (কাফিরদের) বিরুদ্ধে লড়াই করবে।" তিনি বললেনঃ আমরা তাদের বিরুদ্ধে এমনভাবে লড়াই করেছি যে, আমরা তাদের নির্বাসন করে দিয়েছি এবং গোটা দীন আল্লাহর জন্যে প্রতিষ্ঠিত হয়েছে। যদি তোমরা চাও, তাহলে আমি তোমাদের কাছে একখানি হাদীস বর্ণনা করতে পারি, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। তারা বললেনঃ তুমি কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে তা শুনেছো? তিনি বললেনঃ হ্যাঁ। (ইমরান বললেনঃ) আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি মুসলমানদের একটি দলকে মুশরিকদের বিরুদ্ধে অভিযানে পাঠালেন। মুসলমানরা তাদের মুখোমুখী হলো, তাদের সঙ্গে কঠিন সংঘর্ষে লিপ্ত হলো। তাদের প্রতিদ্বন্দ্বী মুশরিকরা পরাজয় বরণ করে তাদের গর্দান দিয়ে দিল অর্থাৎ পেছনে পালাতে লাগলো। আমরা বন্ধুদের একজন বর্শা দ্বারা এক মুশরিকের উপর হামলা করলেন। যখন তিনি তাকে পাকড়াও করলেন, তখন সে বলতে লাগলোঃ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ إِنِّي مُسْلِمٌ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। নিশ্চয়ই আমি একজন মুসলিম)। তিনি তাকে ভর্ৎসনা করলেন এবং তাকে হত্যা করলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট সে বললেনঃ হে আল্লাহর রাসূল। আমি তো ধ্বংস হয়ে গেছি। একথাটি তিনি একবার মতান্তরে দুইবার বললেন। অতঃপর সে ব্যক্তি তাঁর নিকট তা বর্ণনা করলে, যা সে করেছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে লক্ষ্য করে বললেনঃ তুমি তার পেট ছিড়ে দেখলে না কেন? তাহলে তো তার অন্তরের খবর জানতে পারতে? তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল। যদি আমি তার পেট ছিড়ে ফেলতাম, তাহলে কি তার অন্তরের বিষয় আমি জানতে পারতাম? তিনি বললেনঃ তা হলে তুমি তার উচ্চারিত স্বীকৃতি কেন কবুল করলে না? আর তুমি তো তার অন্তরের খবর জানতে না। ইমরান (রাযিঃ) বললেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) চুপ থেকে কিছুক্ষণ নীরবতা অবলম্বন করলেন। অবশেষে লোকটি মারা গেল। আমরা তার দাফন করলাম। প্রত্যুষে উঠে দেখলাম তার লাশ কবরের বাইরে যমীনে পড়ে আছে। তারা ভাবলেন, সম্ভবত: কোন দুশমনের কান্ড যে কবর খুঁড়ে একে বের করে রেখেছেন। অতঃপর আমরা তাকে আবার দাফন করলাম। আর আমাদের যুবকদের নির্দেশ দিলাম যে, তারা যেন তার কবর পাহারা দেয়। পরদিন ভোরবেলা দেখতে পেলাম তার লাশ কবরের বাইরে যমীনে পড়ে আছে। আমরা ভাবলাম, সম্ভবত: প্রহরীরা তন্দ্রাগ্রস্ত হয়ে পড়েছিল (কোন শত্রু এসে তার লাশ বাইরে বের করে রেখেছে)। এরপর আমরা তাকে দাফন করলাম এবং নিজেরাই প্রহরার দায়িত্ব গ্রহণ করলাম। প্রত্যুষে দেখলাম, সে কবরের বাইরে যমীনে পড়ে আছে। অবশেষে আমরা তাকে কোন এক গিরিপথে রেখে দেই।
ইসমাঈল ইবনে হাফস আঈলী (রাহঃ)...... ইমরান ইবন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে এক সারিয়া হতে (ক্ষুদ্র অভিযাত্রীদলকে সারিয়াহ বলা হয়) পাঠালেন। সেখানে জনৈক মুসলমান ব্যক্তি এক মুশরিকের উপর হামলা করেছিল। অতঃপর তিনি উপরোক্ত হাদীস (কিসসা) উল্লেখ করলেন। তিনি তার বর্ণনায় এতটুকু বাড়িয়ে বললেনঃ অতঃপর যমীন তাকে উৎক্ষিপ্ত করেছিল। অতঃপর নবী (ﷺ) এ খবর দেওয়া হলে তিনি বললেনঃ যমীন তো তার চাইতে নিকৃষ্টতর ব্যক্তিকেও কবুল করে (এমনকি কাফির-মুশরিকদেরকেও)। কিন্তু আল্লাহ তা'আলা তোমাদের দেখতে চান যে, 'লা-ইলাহা ইল্লাল্লাহু’-এর মযার্দা ও মাহাত্ম্য কত বেশী।
كتاب الفتن
بَاب الْكَفِّ عَمَّنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ عَاصِمٍ عَنْ السُّمَيْطِ بْنِ السَّمِيرِ عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ قَالَ أَتَى نَافِعُ بْنُ الْأَزْرَقِ وَأَصْحَابُهُ فَقَالُوا هَلَكْتَ يَا عِمْرَانُ قَالَ مَا هَلَكْتُ قَالُوا بَلَى قَالَ مَا الَّذِي أَهْلَكَنِي قَالُوا قَالَ اللهُ ( وَقَاتِلُوهُمْ حَتّٰى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلهِ ) قَالَ قَدْ قَاتَلْنَاهُمْ حَتّٰى نَفَيْنَاهُمْ فَكَانَ الدِّينُ كُلُّهُ لِلهِ إِنْ شِئْتُمْ حَدَّثْتُكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ ﷺ قَالُوا وَأَنْتَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ نَعَمْ شَهِدْتُ رَسُولَ اللهِ ﷺ وَقَدْ بَعَثَ جَيْشًا مِنْ الْمُسْلِمِينَ إِلَى الْمُشْرِكِينَ فَلَمَّا لَقُوهُمْ قَاتَلُوهُمْ قِتَالًا شَدِيدًا فَمَنَحُوهُمْ أَكْتَافَهُمْ فَحَمَلَ رَجُلٌ مِنْ لُحْمَتِي عَلَى رَجُلٍ مِنْ الْمُشْرِكِينَ بِالرُّمْحِ فَلَمَّا غَشِيَهُ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ إِنِّي مُسْلِمٌ فَطَعَنَهُ فَقَتَلَهُ فَأَتَى رَسُولَ اللهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللهِ هَلَكْتُ قَالَ وَمَا الَّذِي صَنَعْتَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ فَأَخْبَرَهُ بِالَّذِي صَنَعَ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ فَهَلَّا شَقَقْتَ عَنْ بَطْنِهِ فَعَلِمْتَ مَا فِي قَلْبِهِ قَالَ يَا رَسُولَ اللهِ لَوْ شَقَقْتُ بَطْنَهُ لَكُنْتُ أَعْلَمُ مَا فِي قَلْبِهِ قَالَ فَلَا أَنْتَ قَبِلْتَ مَا تَكَلَّمَ بِهِ وَلَا أَنْتَ تَعْلَمُ مَا فِي قَلْبِهِ قَالَ فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللهِ ﷺ فَلَمْ يَلْبَثْ إِلَّا يَسِيرًا حَتّٰى مَاتَ فَدَفَنَّاهُ فَأَصْبَحَ عَلَى ظَهْرِ الْأَرْضِ فَقَالُوا لَعَلَّ عَدُوًّا نَبَشَهُ فَدَفَنَّاهُ ثُمَّ أَمَرْنَا غِلْمَانَنَا يَحْرُسُونَهُ فَأَصْبَحَ عَلَى ظَهْرِ الْأَرْضِ فَقُلْنَا لَعَلَّ الْغِلْمَانَ نَعَسُوا فَدَفَنَّاهُ ثُمَّ حَرَسْنَاهُ بِأَنْفُسِنَا فَأَصْبَحَ عَلَى ظَهْرِ الْأَرْضِ فَأَلْقَيْنَاهُ فِي بَعْضِ تِلْكَ الشِّعَابِ
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ حَفْصٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ عَاصِمٍ عَنْ السُّمَيْطِ عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ قَالَ بَعَثَنَا رَسُولُ اللهِ ﷺ فِي سَرِيَّةٍ فَحَمَلَ رَجُلٌ مِنْ الْمُسْلِمِينَ عَلَى رَجُلٍ مِنْ الْمُشْرِكِينَ فَذَكَرَ الْحَدِيثَ وَزَادَ فِيهِ فَنَبَذَتْهُ الْأَرْضُ فَأُخْبِرَ النَّبِيُّ ﷺ وَقَالَ إِنَّ الْأَرْضَ لَتَقْبَلُ مَنْ هُوَ شَرٌّ مِنْهُ وَلَكِنَّ اللهَ أَحَبَّ أَنْ يُرِيَكُمْ تَعْظِيمَ حُرْمَةِ لَا إِلَهَ إِلَّا اللهُ.
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ حَفْصٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ عَاصِمٍ عَنْ السُّمَيْطِ عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ قَالَ بَعَثَنَا رَسُولُ اللهِ ﷺ فِي سَرِيَّةٍ فَحَمَلَ رَجُلٌ مِنْ الْمُسْلِمِينَ عَلَى رَجُلٍ مِنْ الْمُشْرِكِينَ فَذَكَرَ الْحَدِيثَ وَزَادَ فِيهِ فَنَبَذَتْهُ الْأَرْضُ فَأُخْبِرَ النَّبِيُّ ﷺ وَقَالَ إِنَّ الْأَرْضَ لَتَقْبَلُ مَنْ هُوَ شَرٌّ مِنْهُ وَلَكِنَّ اللهَ أَحَبَّ أَنْ يُرِيَكُمْ تَعْظِيمَ حُرْمَةِ لَا إِلَهَ إِلَّا اللهُ.
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৯৩৭
আন্তর্জাতিক নং: ৩৯৩৭
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
পরিচ্ছেদঃ লুটপাটের নিষেধাজ্ঞা
৩৯৩৭। হুমায়দ ইব্ন মাস'আদাহ্ (রাহঃ).....ইমরান ইবন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ডাকাতির ও লুটতরাজ করে, সে আমাদের দলভুক্ত নয়।
كتاب الفتن
بَاب النَّهْيِ عَنْ النُّهْبَةِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا الْحَسَنُ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنِ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৪১২১
আন্তর্জাতিক নং: ৪১২১
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ গরীবদের ফযীলত
৪১২১। উবায়দুল্লাহ ইবন ইউসুফ জুবায়রী (রাহঃ)...... ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ্ মুহব্বত করেন তাঁর সেই অভাবী মু'মিন বান্দাকে, যে অধিক সন্তানের পিতা হওয়া সত্ত্বেও অন্যের দ্বারস্ত হওয়া থেকে বিরত থাকে।
كتاب الزهد
بَاب فَضْلِ الْفُقَرَاءِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الْجُبَيْرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُوسَى بْنُ عُبَيْدَةَ، أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ مِهْرَانَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ اللَّهَ يُحِبُّ عَبْدَهُ الْمُؤْمِنَ الْفَقِيرَ الْمُتَعَفِّفَ أَبَا الْعِيَالِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৪৩১৫
আন্তর্জাতিক নং: ৪৩১৫
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ শাফা’আতের আলোচনা
৪৩১৫। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)...... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার শাফা'আতের বদৌলতে জাহান্নাম থেকে অনেক লোক পরিত্রাণ পাবে। যাদের জাহান্নামী বলা হবে।
كتاب الزهد
بَاب ذِكْرِ الشَّفَاعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ ذَكْوَانَ، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لَيَخْرُجَنَّ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَتِي يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ " .
মুসনাদে আবু হানীফা রহঃ
হাদীস নং: ৩০৭
শপথ করার বর্ণনা
পরিচ্ছেদঃ পাপের কাজে মান্নত করা এবং এতে যে কাফফারা ওয়াজিব হয় তা পূর্ণ না করার বর্ণনা
হাদীস নং- ৩০৭
হযরত ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন: আল্লাহ্ তা'আলার নাফরমানীর কাজে মান্নত করা হলে তা পূরণ করতে হবে না এবং এর কাফফারা অঙ্গীকার বা কসমের কাফফারার অনুরূপ।
হযরত ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন: আল্লাহ্ তা'আলার নাফরমানীর কাজে মান্নত করা হলে তা পূরণ করতে হবে না এবং এর কাফফারা অঙ্গীকার বা কসমের কাফফারার অনুরূপ।
كتاب الأيمان
عَنْ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا نَذْرَ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ»
আল-আদাবুল মুফরাদ
হাদীস নং: ৩০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ১৫-পিতামাতার অবাধ্যতার শাস্তি।
৩০। হযরত ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ তােমরা ব্যভিচার, মদ্যপান এবং চুরি সম্পর্কে কি বল ? সাহাবাগণ আরয করিলেন ঃ আল্লাহ্ এবং তদীয় রাসূলই সর্বাধিক জ্ঞাত। ফরমাইলেন ঃ এগুলি হইতেছে জঘন্য পাপাচার এবং এগুলির জন্য ভীষণ শাস্তি রহিয়াছে। আরাে ফরমাইলেনঃ “আমি কি তােমাদিগকে সবচাইতে বড় কবীরা গােনাহ সম্পর্কে অবহিত করিব না ? উহা হইতেছে আল্লাহর সহিত শিক করা এবং পিতামাতার অবাধ্যতা।” তিনি হেলান দিয়া বসা অবস্থায় ছিলেন। এবার সােজা হইয়া বসিয়া গেলেন এবং ফরমাইলেন ঃ এবং মিথ্যা ভাষণ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ عُقُوبَةِ عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَا تَقُولُونَ فِي الزِّنَا، وَشُرْبِ الْخَمْرِ، وَالسَّرِقَةِ؟ قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: هُنَّ الْفَوَاحِشُ، وَفِيهِنَّ الْعُقُوبَةُ، أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ الشِّرْكُ بِاللَّهِ عَزَّ وَجَلَّ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَكَانَ مُتَّكِئًا فَاحْتَفَزَ قَالَ: وَالزُّورُ.
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৩৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯২। হযরত ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) খালি পায়ে ও জুতা পায়ে পথ চলতেন, দাঁড়িয়ে ও বসে উভয় অবস্থায় পান করতেন, (নামায) শেষে ডান বা বাঁ দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং সফরে কখনো রোযা রাখতেন এবং কখনো আবার রাখতেন না।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا سَلْمُ بْنُ عِصَامٍ، نَا الْحَسَنُ بْنُ يَحْيَى بْنِ هِشَامٍ الرُّزِّيُّ، نَا أَبُو سَلَمَةَ مُوسَى، نَا هَارُونُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْشِي حَافِيًا وَنَاعِلًا، وَيَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا، وَيَنْفَتِلُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، وَيَصُومُ فِي السَّفَرِ وَيُفْطِرُ