আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৪- রোযার অধ্যায়

হাদীস নং: ২৬২১
আন্তর্জাতিক নং: ১১৬২-৫
- রোযার অধ্যায়
৩৩. প্রতি মাসে তিন দিন, আরাফাতের দিন, আশুরার দিন, সোম ও বৃহস্পতিবার রোযা পালনের ফযীলত
২৬২১। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে সোমবারের রোযা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঐদিন আমি জন্মগ্রহণ করেছি এবং ঐদিন আমার উপর (কুরআন) নাযিল হয়েছে।
كتاب الصيام
باب اسْتِحْبَابِ صِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَوْمِ يَوْمِ عَرَفَةَ وَعَاشُورَاءَ وَالِاثْنَيْنِ وَالْخَمِيسِ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ غَيْلاَنَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، رضى الله عنه أَنَّرَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ " فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ " .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটির মর্ম এই যে, সোমবার দিনটি খুবই বরকত ও রহমতের দিন। এ দিনেই তোমাদের নবীর জন্ম হয়েছে এবং এ দিনেই আল্লাহর কিতাব অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। তাই এ দিনের রোযার ব্যাপারে আর কি প্রশ্ন থাকতে পারে।

এ হাদীস দ্বারা জানা গেল যে, হুযুর (ﷺ) যে সোমবার দিন (কখনও কখনও অথবা অধিকাংশ সময়) রোযা রাখতেন, এর একটি কারণ তো ছিল, এ দিন আমল পেশ করা হয়, তাই তিনি চাইতেন যে, আমল পেশ করার দিন তিনি রোযাদার অবস্থায় থাকবেন। আর দ্বিতীয় কারণ ছিল আল্লাহ্ তা'আলার ঐ দু'টি নেয়ামতের (জন্ম ও ওহী লাভ) শুকরিয়া অনুভূতি যা তিনি সোমবারেই লাভ করেছিলেন এবং যা সমগ্র বিশ্ববাসীর জন্যও নেয়ামত ও রহমত। وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)