আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৭- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
হাদীস নং: ১৭৫৪
আন্তর্জাতিক নং: ৮০৮-২
- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
৯. সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশের ফযীলত, সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াতে উৎসাহ দান
১৭৫৪। আলী ইবনে খাশরাম ও আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب / باب فضائل القران وما يتعلق به
اب فَضْلِ الْفَاتِحَةِ وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ وَالْحَثِّ عَلَى قِرَاءَةِ الآيَتَيْنِ مِنْ آخِرِ الْبَقَرَةِ
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى يَعْنِي ابْنَ يُونُسَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ، بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، جَمِيعًا عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَعَبْدِ، الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ أَبِي مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের অর্থ বাহ্যত এই যে, সূরা বাকারার এই আখেরী দু'খানা আয়াত যে ব্যক্তি রাতের বেলা তিলাওয়াত করবে সে ব্যক্তি আল্লাহ চাহেতো সকল বিপদ-আপদ থেকে হিফাযতে থাকবে।
দ্বিতীয় আরেকটি অর্থ এও হতে পারে যে, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদে কেবল এ দু'খানা আয়াতই পড়ে নেয়, তবে তার জন্যে তাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সর্বজ্ঞ।
দ্বিতীয় আরেকটি অর্থ এও হতে পারে যে, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদে কেবল এ দু'খানা আয়াতই পড়ে নেয়, তবে তার জন্যে তাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: