মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩৬
নামাযের অধ্যায়
(৬) অধ্যায়ঃ বেশী মর্যাদাবানের কম মর্যাদাবানের ইক্তিদা প্রসঙ্গ
(১৪৩২) উক্ত মুগীরা ইবন্ শু'বা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার জিজ্ঞেস করা হল যে, রাসুল (ﷺ) কি আবু বকর (রা) ব্যতীত এ উম্মতের আর কারো পিছনে সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা সফরে ছিলাম (তাবুক যুদ্ধের)। এ ব্যাপারে বড় একটি হাদীস রয়েছে, যাতে রাসূল (ﷺ)-এর ওযূর বৈশিষ্ট্যের বর্ণনাও রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে তিনি বলেন, অতঃপর আমরা সকলের সাথে মিলিত হলাম সালাতের ইকামাত বলা হলো। আবদুর রাহমান ইবন আওফ তাদের ইমামতি করছিলেন। তিনি এক রাকা'আত সালাত আদায় করলেন, অতঃপর আমি তাঁকে (রাসূল (ﷺ) আগমনের) সংবাদ জানানোর জন্য যেতে লাগলাম তিনি (রাসূল) আমাকে নিষেধ করলেন। অতঃপর আমরা সালাতের যেটুকু পেলাম তা আদায় করলাম আর যেটুকু ছুটে গিয়েছিল তা পূর্ণ করলাম।
كتاب الصلاة
(6) باب جواز اقتداء الفاضل بالمفضول
(1436) وعنه أيضًا وقد سئل هل أم النَّبيَّ صلى الله عليه وسلم أحدٌ من هذه الأمَّة غير أبى بكر رضى الله عنه؟ قال نعم، كنَّا في سفرٍ وذكر حديثًا طويلًا فيه صفة وضوء النَّبيِّ صلى الله عليه وسلم وفيه ثمَّ لحقنا النَّاس وقد أقيمت الصَّلاة وعبد الرَّحمن بن عوف يؤمُّهم وقد صلَّى ركعةً فذهبت لأوذنه فنهانى فصلَّينا الَّتى أدركنا وقضينا الَّتى سبقنا بها