মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩৫
নামাযের অধ্যায়
(৬) অধ্যায়ঃ বেশী মর্যাদাবানের কম মর্যাদাবানের ইক্তিদা প্রসঙ্গ
(১৪৩১) মুগীরা ইবন শো'বা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, দু'টি বৈশিষ্ট্য এমন আছে, যে ব্যাপারে আমি কোন দিন কাউকে জিজ্ঞেস করি নি। কিন্তু কাজ দু'টো রাসূল (ﷺ)-কে করতে দেখেছি। (প্রথমত) তাঁর অধীনস্থ ব্যক্তির পিছনে সালাত আদায় করা। আমি রাসূল (ﷺ)-কে আব্দুর রহমান ইবন আওফ-এর পিছনে ফজরের সালাতের এক রাকা'আত আদায় করতে দেখেছি। (দ্বিতীয়ত) মোজার ওপর মাসেহ করা। আমি রাসূল (ﷺ)-কে তাঁর মোজার ওপর মাসহ করতে দেখেছি।
(হাদীসটি বুখারী, মুসলিম, নাসায়ী, ইবন মাজাহ্ ও বায়হাকীতে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(6) باب جواز اقتداء الفاضل بالمفضول
(1435) عن المغيرة بن شعبة رضى الله عنه أنَّه قال خصلتان لا أسال عنهما أحدًا من النَّاس رأيت رسول الله صلى الله عليه وسلم فعلهما، صلاة الإمام خلف الرَّجل من رعيته وقد رأيت رسول الله صلَّى عليه وعلى آله وصحبه وسلَّم صلَّى خلف عبد الرَّحمن بن عوفٍ من صلاة الصبُّح
ومسح الرَّجل على خفَّيه وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على الخفَّين
tahqiqতাহকীক:তাহকীক চলমান