মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৮৬
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদঃ মু'আয ইবন্ জাবাল (রা)-এর ঘটনা (মুক্তাদীদের সালাত দীর্ঘকরণ প্রসঙ্গে এবং প্রয়োজনে মুক্তাদীর একাকী সালাত আদায় জায়েয)
(১৩৮২) মু'আয ইবন্ রিফা'আ আল-আনসারী থেকে বর্ণিত, তিনি বনী সালিমার সুলাইম নামীয় এক বাক্তি হতে বর্ণনা করেন, সে রাসূল (ﷺ)-এর দরবারে এসে আরয করল, হে আল্লাহর রাসুল। মু'আয আমরা ঘুমিয়ে পড়ার পর আমাদের মাঝে আসে আর সারা দিন আমরা কর্মব্যস্ত থাকি অতঃপর সালাতের আহবান জানানো হয় আমরা তাঁর আহবানে বেরিয়ে পড়ি। (সালাতের উদ্দেশ্যে) এরপর সে (সালাতকে) আমাদের উপর দীর্ঘ করে। রাসূল (ﷺ) বললেন, হে মু'আয ইবন জাবাল, তুমি বিপর্যয় সৃষ্টিকারী হয়ো না। হয় তুমি আমার সাথে সালাত আদায় করো। (তাতেই সন্তুষ্ট থাক) নতুবা তোমার গোত্রের সালাতকে সংক্ষিপ্ত করো। অতঃপর তিনি বললেন, হে সুলাইম। তোমার কাছে কুরানের কি পরিমাণ (অংশ মুখস্থ) আছে? সে বলল, (আমার তেমন মুখস্থ নেই) বরং আমি সালাতের মধ্যে আল্লাহর কাছে জান্নাত কামনা করি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহর শপথ! আমি আপনার মত এবং মু'আষের মত সুর উচ্চারণ করতে পারি না। রাসূল (ﷺ) বললেন, তুমি কি আমার উচ্চারণ এবং মু'আয়ের উচ্চারণকে জান্নাত কামনা এবং জাহান্নাম থেকে পানাহর বাইরে কিছু মনে কর? অতঃপর সুলাইম বললেন, খুব শীঘ্রই তোমরা দেখবে যখন জাতি যুদ্ধ করবে। রাবী বলেন, মানুষেরা উহুদের প্রস্তুতি নিতে থাকল তিনি বের হলেন এবং শহীদ হলেন।
(হাদীসটি তবারানী তাঁর মু'জামুল কাবীরে বর্ণনা করেছেন। এর রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(5) باب قصة معاذ بن جبل رضى الله عنه
(فى تطويل الصلاة بالمأمومين وفيها جواز انفراد المأموم لعذر)
(1386) عن معاذ بن رفاعة الأنصارىِّ عن رجلٍ من بني سلمة يقال له سليمٌ أتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إنَّ معاذ بن جبل يأتينا بعد ما ننام ونكون فى أعمالنا بالنَّهار فينادى بالصلَّاة فنخرج إليه فيطوِّل علينا، فقال رسول الله صلى الله عليه وسلم يا معاذ بن جبلٍ لانكن فتَّانًا، إمَّا أن تصلِّى معى وإمَّا أن تخفِّف على قومك، ثم قال يا سليمٌ ماذا معك من القرآن؟ قال
إني أسأل الله الجنَّة وأعوذ به من النَّار، والله ما أحسن دندنتك ولا دندنة معاذٍ، فقال رسول الله صلَّى اله عليه وسلم وعلى آله وصحبه وسلَّم وهل تصير دندنتي ودندنة معاذٍ إلاَّ أن نسأل الله الجنَّة ونعوذ به من النَّار، ثمَّ قال سليمٌ سترون غدًا إذا التقى القوم إن شاء الله، قال والنّاس يتجهزَّون إلى أحد فخرج وكان فى الشهداء رحمة الله ورضوانه عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান