মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫১
নামাযের অধ্যায়
(তৃতীয় পরিচ্ছেদ: মাগরিব ও ইশার সালাত একত্রীকরণ প্রসঙ্গে যা বর্ণিত হয়েছে)
(১২৪৭) নাফি' থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন উমর (রা) একবার দুই সালাত একত্রে আদায় করেছিলেন একদা তাঁর নিকট সংবাদ এল যে, সাফিয়্যা বিনতে আবু উবাইদ অসুস্থ, তখন তিনি আসর সালাত শেষে যাত্রা শুরু করলেন এবং তিনি (সফরের বাড়তি) বোঝা বর্জন করলেন। অতঃপর বাহনকে দ্রুত চালিয়ে দিলেন। যখন মাগরিবের সময় হয়ে এল, এ পর্যায়ে তাঁর সাথীদের একজন তাঁকে বলল, আস-সালাত (সালাতের সময় হয়েছে) তিনি তার দিকে বিন্দুমাত্র কর্ণপাত করলেন না। অতঃপর অন্য একজন বললেন, তিনি সেদিকেও বিন্দুমাত্র কর্ণপাত করলেন না। এবার অন্য আরেকজন বললেন। তখন তিনি বললেন, আমি রাসূল (সা)-কে দেখেছি যে, তিনি যখন সফর দ্রুত করতে চাইতেন, তখন এই সালাতকে (মাগরিব) বিলম্বিত করে দুই সালাত (মাগরিব ও ইশা) একত্রে আদায় করতেন।
(উক্ত নাফি' হতে দ্বিতীয় সূত্রে বর্ণিত) তিনি বলেন, একদা ইবন উমরকে (তাঁর স্ত্রী) সাফিয়্যার অসুস্থতার সংবাদ দেওয়া হল। তখন সে রাত্রেই তিনি তিন রাতের সমপরিমাণ পথের সফরে বের হলেন। তিনি চলতে চলতে সন্ধ্যা হয়ে এল। তখন আমি বললাম, আস্-সালাত (সালাতের সময় হয়েছে।) তিনি চলতেই থাকলেন কর্ণপাত করলেন না। এমনকি অন্ধকার হয়ে এল। তখন সালেম কিংবা অপর কোন ব্যক্তি তাঁকে বললেন, আস্ সালাত সন্ধ্যা তো হয়ে এসেছে। তখন তিনি বললেন, রাসূল (সা)-এর যখন সফরে দ্রুত যাওয়ার প্রয়োজন হত তখন তিনি এই দুই সালাতকে একত্র করতেন। আর আমিও এই দুই সালাতকে একত্র করতে চাই। অতএব, তোমরা ভ্রমণ করতে থাক। তখন তিনি চলতে থাকলেন। এমনকি দিগন্তের শুভ্রতা বিদূরিত হলে যাত্রাবিরতি করলেন। অতঃপর উক্ত দুই সালাত একত্রে আদায় করলেন।
(বুখারী, মুসলিম, নাসায়ী, আবূ দাউদ ও তিরমিযী ইত্যাদি।)
كتاب الصلاة
الفصل الثالث فيما روى فى الجمع بين المغرب والعشاء
(1251) عن نافع قال جمع ابن عمر بين الصَّلاتين مرَّةً واحدةً جاءه خبر عن صفيَّة بنت أبى عبيد أنَّها وجعة فارتحل بعد أن صلَّى العصر
وترك الأثقال ثمَّ أسرع السيَّر فسار حتَّى حانت صلاة المغرب فكلمه رجل من أصحابه فقال الصَّلاة فلم يرجع إليه شيئًا ثمَّ كلمه آخر فلم يرجع إليه شيئًا، ثمَّ كلَّمه آخر فقال إنِّي رأيت رسول الله صلى الله عليه وسلم إذا استعجل به السَّير أخَّر هذه الصَّلاو حتَّى يجمع بين الصَّلاتين (وعنه من طريق ثان) أنَّ ابن عمر رضى الله عنهما استصرخ على صفيَّة فسار فى تلك اللَّيلة مسيرة ثلاث ليال سار حتَّى أمسى، فقلت الصَّلاة فسار ولم يلتفت، فسار حتَّى أظلم فقال له سالم أو رجل الصّلاة وقد أمسيت، فقال إنَّ رسول الله صلى الله عليه وسلم كان إذا عجل به السَّير جمع بين هاتين الصَّلاتين، وإنِّى أريد أن أجمع بينهما فسيروا، فسار حتَّى غاب الشَّفق ثمَّ نزل فجمع بينهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান