মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৫০
নামাযের অধ্যায়
(তৃতীয় পরিচ্ছেদ: মাগরিব ও ইশার সালাত একত্রীকরণ প্রসঙ্গে যা বর্ণিত হয়েছে)
(১২৪৬) বানু আসাদ ইবন আব্দুল উজ্জা গোত্রের ইসমাঈল ইবন আব্দুর রহমান ইবন্ জুয়াইব থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হেমার উদ্দেশ্যে ইবন উমরের সাথে রওয়ানা করলাম। যখন সূর্য অস্ত গেল তখন আমরা তাঁকে সালাতের কথা বলতে আশংকা করলাম। এমনিভাবে দিগন্তের শুভ্রতা বিলীন হয়ে গেল এবং রাত্রির প্রথম প্রহরের কালো দাগও বিদূরিত হল, এরপর তিনি যাত্রা বিরতি করলেন। তারপর আমাদের নিয়ে তিন রাকাত (মাগরিবের) সালাত আদায় করলেন। অতঃপর দুই রাকাত (এশার) সালাত আদায় করলেন। এরপর তিনি আমাদের দিকে তাকালেন এবং বললেন, আমি রাসূল (সা)-কে এমনটিই করতে দেখেছি।
(নাসায়ী, বায়হাকী ও তাহাবী, শাফেয়ী। এর সনদ উত্তম।)
(নাসায়ী, বায়হাকী ও তাহাবী, শাফেয়ী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
الفصل الثالث فيما روى فى الجمع بين المغرب والعشاء
(1250) عن إسماعيل بن عبد الرحَّمن بن ذؤيب من بنى أسد بن عبد العزَّى قال خرجنا مع ابن عمر إلى الحمى، فلمَّا غربت الشَّمس هبنا أن نقول له الصَّلاة حتَّى ذهب بياض الأفق وذهبت فحمة العشاء نزل فصلَّى بنا ثلاثًا واثنتين فالتفت إلينا وقال هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم فعل