মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫৫
নামাযের অধ্যায়
সফরের সালাতের বৈশিষ্ট্য ও তার যিকির ও তৎসংশ্লিষ্ট বিষয়াবলী সম্পৃক্ত অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: সফরের ফযীলত সফরের প্রতি উৎসাহ দান এবং তার কতিপয় নিয়ম-নীতি প্রসঙ্গে
(১১৫১) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, তোমরা সফর কর সুস্থ থাকবে, জিহাদ কর গনীমতের মাল লাভ করবে।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে ইবন্ লাহিয়া আছে। এতদ সত্ত্বও মুনাবী সহীহ্ বলে আর সুয়ুতী হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
أبواب صلاة السفر وآدابه وأذكاره وما يتعلق به

(1) باب فضل السفر والحث عليه وشيء من آدابه
(1155) عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله
وسلَّم قال سافروا تصحوا واغزوا تستغنوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১৫৫ | মুসলিম বাংলা